'আমি নির্বাচক হলে টি-২০ দলে ওকে নিতাম না', উমরান প্রসঙ্গ বিরাট মন্তব্য কপিল দেবের বিশ্বকাপ জয়ী দলের এই তারকার
'আমি নির্বাচক হলে টি-২০ দলে ওকে নিতাম না', উমরান প্রসঙ্গ বিরাট মন্তব্য কপিল দেবের বিশ্বকাপ জয়ী দলের এই তারকার
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে উঠে এসেছেন উমরান মালিক। আইপিএল-এ তাঁর গতি ঝড় তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। তাঁকে দলে নেওয়ার জন্য আওয়াজ তোলা হয় বিভিন্ন মহল থেকে। অবশেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হয় তাঁর। আয়ারল্যান্ডের হয়ে খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলেছেন উমরান। তবে, তিনি যা রান খরচ করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৪ ওভারে ৫৬ রান খরচ করে মাত্র একটি উইকেট তুলেছেন তিনি।

তবে, এই দুই সিরিজ দেখিয়ে দিয়েছে গতি থাকলেও এখনও অনেক ক্ষেত্রে উন্নতি প্রয়োজন তাঁর। ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র মদন লাল মনে করেন, উমরান মালিককে ঠিক মতো তৈরি করতে হলে টি-২০ বা ওডিআই ফরম্যাটে খেলানো উচিত নয়, তার পরিবর্তে উমরানকে এক জন টেস্ট ফরম্যাটের দক্ষ বোলার হিসেবে তৈরি করা উচিত। কাশ্মীরি পেসারের সম্পর্কে মদন লাল বলেছেন, "উমরানকে টি-২০ ক্রিকেটে বেশি খেলিও না। ওকে টেস্ট ম্যাচ খেলাও বেশি করে। একজন ফাস্ট বোলার হিসেবে বলতে পারি, ও বেশ ভাল বোলার। কিন্তু ওকে বিশেষ বোলার হিসবে তৈরি করতে হবে। টেস্ট ক্রিকেটে আরও বেশি সুযোগ দিতে হবে, যেখানে সে ১০-১৫ ওভার বল করতে পারবে এবং উইকেট পাওয়ার দক্ষতা অর্জন করবে।"
ইংল্যান্ডের বিরুদ্ধে বেশি রান খরচ করার প্রসঙ্গে তিনি বলেছেন, "ব্যাটাররা তৈরি ছিলেন ওর বিরুদ্ধে। ওকেই টার্গেট করেছিলেন প্রত্যেকে। টেস্ট ম্যাচ খেলেই ওর অভিজ্ঞতা হবে। আমি নির্বাচক হলে কখনওই ওকে দলে নিতাম না।" আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে আইরিশদের তাদেরই ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে ভারত। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে হারলেও ভারত জেতে ২-১ ব্যবধানে।
১৯৮৩ ঐতিহাসিক বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মদন লাল। কপিল দেবের নেতৃত্বে লর্ডসে দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালের শেষ উইকেটটি নিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications