গুঁড়িয়ে দিলেন বুমরাহের রেকর্ড, আন্তর্জাতিক ক্রিকেটে গতির নজির স্থাপন করলেন উমরান মালিক

ভিডিওছ গুঁড়িয়ে দিলেন বুমরাহের রেকর্ড, আন্তর্জাতিক ক্রিকেটে গতির নজির স্থাপন করলেন উমরান মালিক

জয় দিয়ে নতুন বছরটা শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে প্রথম টি ২০ ম্যাচে ২ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে তারুণ্যে ভরপুর ভারতীয় দল রুদ্ধশ্বাস জয় তুলে এনেছে। এই ম্যাচে ভারতের একটি কারণ যদি হয় শিবম মাভির দুর্ধর্ষ বোলিং তা হলে অপর এবং অন্যতম উমরান মালিকের গতি এবং সঠিক লাইন- লেন্থ।

গুঁড়িয়ে দিলেন বুমরাহের রেকর্ড, আন্তর্জাতিক ক্রিকেটে গতির নজির স্থাপন করলেন উমরান মালিক

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন উমরান। তাঁর এই ম্যাচে শিকার শ্রীলঙ্কার হয়ে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান দলটির অধিনায়ক দসুন শনকা এবং চরিথ আসালাঙ্কা। উমরান মালিক যদি শ্রীলঙ্কার অধিনায়ক শনকার উইকেট না নিতেন তা হলে এই ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারত কি না ভারত তা নিয়ে জোর সন্দেহে রয়েছে। উমরানের বলে যখন প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান লঙ্কা বাহিনীর অধিনায়ক তখন স্কোর বোর্ডে তাঁর নামের পাশে ২৭ বলে ৪৫। শনকা যদি আরও কিছুটা সময় টিকে যেত তা হলে খালি হাতে হয়তো ফিরতে হত না শ্রীলঙ্কাকে।

এই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহের রেকর্ড ভেঙে দেন জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা উমরান মালিক। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন পর্যন্ত সব থেকে বেশি গতিতে বোলিং করার রেকর্ড ছিল বুমরাহের দখলে। ১৫৩.৩৬ কিমি/ ঘণ্টাতে বোলিং করেছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড ভেঙে দেন উমরান। এই ম্যাচে ১৫৫ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করেন তিনি। গতির বিচারে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি যিনি ১৫৫.৩ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন নভদীপ সাইনি (১৫২.৮৫ কিমি/ ঘণ্টা)।

উমরান মালিকের এই গতির বলে কভারের উপর দিয়ে শট খেলার চেষ্টা করেন শ্রীলঙ্কার অধিনায়ক দসুন শনকা। কিন্তু যুজবেন্দ্র চাহালের হাতে জমা পড়ে বল এবং শ্রীলঙ্কার সব থেকে বিপজ্জনক হয়ে ওঠা ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠায় ভারত।

উমরানের পাশাপাশি এই ম্যাচে ভাল পারফর্ম করেছেন ভারতের জার্সিতে অভিষেক হওয়া শিভম মাভি চোখ ধাঁধানো বোলিং করেন। নিজের চার ওভারের স্পেলে মাত্র ২২ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার পক্ষে কাজটা কঠিন করে দেন মাভি। ম্যাচে সেরাও নির্বাচিত হয়েছেন শিভম মাভি। এই ম্যাচে শিবম মাভির শিকার পথুম নিশঙ্ক, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহেশ ঠিকশানে। ৪ ওভারে ৪১ রান খরচ করে হর্ষল প্যাটেল ২ উইকেট পেয়েছেন এই ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+