দুই মালিকের ভাগ্যোদয়! টি ২০ বিশ্বকাপে ভারতের নেট বোলার উমরান, পাকিস্তান দলে শোয়েব

জোড়া সুখবর দুই মালিকের জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই ক্রিকেটার এবার থাকছেন টি ২০ বিশ্বকাপের আসরে। চলতি আইপিএলে সবচেয়ে জোরে বল করার রেকর্ডের অধিকারী উমরান মালিক এবং ভারতের জামাই তথা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের ভাগ্যোদয়ের খবর এল শনিবারই। উমরান ভারতীয় দলের সঙ্গে থাকবেন নেট বোলার হিসেবে। শোয়েব মালিক পাকিস্তান দলে এলেন পরিবর্ত হিসেবে।

 টি ২০ বিশ্বকাপে ভারতের নেট বোলার উমরান, পাকিস্তান দলে শোয়েব

সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার উমরান মালিক আইপিএলে দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। দুই ম্যাচেই তাঁর আগুনে পেস সকলের নজরে এসেছে। এরই মধ্যে তিনি আইপিএলের দ্রুততম বলটি করেছেন। আরসিবি ম্যাচে নবম ওভারে দেবদত্ত পাড়িক্কলকে ঘণ্টায় প্রায় ১৫৩ কিলোমিটার বেগে বল করেছিলেন উমরান। এ ছাড়া লাগাতার তিনি ঘণ্টায় দেড়শো কিলোমিটারের আশেপাশে বল করেছেন। টি নটরাজন করোনা আক্রান্ত হওয়ায় কোভিড-১৯ অস্থায়ী পরিবর্ত হিসেবে অরেঞ্জ আর্মির দলে ঢুকে পড়েছিলেন জম্মু ও কাশ্মীরের পেসার। তিনি আবার প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানের আবিষ্কার। ইরফানের তত্ত্বাবধানেই তিনি প্রতিভার বিকাশ ঘটিয়েছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে উমরানকে দেখে বিরাট কোহলি জানিয়েছিলেন এই পেসারের ধারাবাহিকতার উপর নজর রাখতে হবে। উমরানের বলের গতি ভারতের পেস আক্রমণভাগকে যে আরও শক্তিশালী করতে পারে তেমনটাই মনে করেন বিরাট। সামনের বছর টি ২০ বিশ্বকাপে উমরান চূড়ান্ত দলে জায়গা করতে পারবেন কিনা তা স্পষ্ট হবে কয়েক মাসের মধ্যেই। কিন্তু আপাতত উমরান টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গেই থাকছেন। নিঃসন্দেহে এটি তাঁর কেরিয়ারের ক্ষেত্রেও খুব বড় বিষয়। কেন না, জম্মু ও কাশ্মীরের হয়ে মাত্র একটি করে বিজয় হাজারে ট্রফি ও সৈয়স মুস্তাক আলি টি ২০ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এরপর তিনি খেললেন আইপিএলে।

বিসিসিআইয়ের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সংবাদসংস্থা এএনআইয়ের দাবি, উমরান টি ২০ বিশ্বকাপে ভারতের নেট বোলার হিসেবে থাকবেন। সে কারণে সানরাইজার্স আইপিএল থেকে বিদায় নিলেও সংযুক্ত আরব আমিরশাহীতেই থাকবেন উমরান। আইপিএলে উমরান যেভাবে খেলেছেন তাতে তাঁর বলের সামনে নেটে অনুশীলন করলে ভারতের ব্যাটারদেরও প্রস্তুতি ভালো হবে বলে মনে করা হচ্ছে। বিরাট, রোহিতদের লাগাতার বল করে নিজেকেও সমৃদ্ধ করতে পারবেন উমরান। টেনিস বলে ক্রিকেট খেলে যিনি জোরে বোলিং রপ্ত করেছেন।

ভারতের টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু পাকিস্তান ম্যাচ দিয়েই। পাকিস্তান দলে প্রথমে ছিলেন না প্রাক্তন অধিনায়ক তথা সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক। ন্যাশনাল টি ২০ কাপ খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছেন সোহেব মাকসুদ। তাঁর পরিবর্ত হিসেবে শোয়েব মালিককে দলে নিয়েছে পাকিস্তান। শোয়েব মালিকের অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে বলে আশাবাদী পাকিস্তানের নির্বাচকরা। ২০০৭ সালে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন শোয়েব মালিত। ২০০৯ সালে টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি। খেলেছেন ২০১২, ২০১৪ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপেও। পাকিস্তানের হয়ে গত বছর শেষ খেলেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ভালো খেলেননি। তরুণদের নিয়ে বিশ্বকাপের দল গড়তে গিয়ে শোয়েবকে বাইরে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর উপরই আস্থা রাখতে হল। পাকিস্তান ভারতের বিরুদ্ধে নামার আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+