বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার তালিকা প্রকাশিত, বাদ আলিম দার
মেলবোর্ন, ২৭ মার্চ : কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারিং করে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার জেরে ফাইনালের আম্পায়ারদের তালিকা থেকে বাদ পড়লেন পাকিস্তানের আলিম দার।
২৯ তারিখ মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আইসিসি বিশ্বকাপের ফাইনাল। সেই উপলক্ষ্যে এদিন আইসিসির তরফে ফাইনালের জন্য আম্পায়ারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আলিম দারকে রাখা হয়নি।

আইসিসি অ্যাওয়ার্ড জয়ী আলিম দার সেমিফাইনালেরও কোনও ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাননি। এবার ফাইনালেও তাঁকে না রেখে অযথা বিতর্ক থেকে নিজেদের দূরে রাখতে চাইছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্ত নেন সেই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকা আলিম দার। ৯০ রানে রোহিত শর্মা যখন ব্যাট করছিলেন তখন বাংলাদেশের রুবেল হাসানের একটি বলে ক্যাচ আউট হন তিনি। তবে বলটি নির্দিষ্ট উচ্চতার চেয়ে বেশি উপরে উঠেছে বলে নো ডাকেন আলিম দার। বেঁচে যান রোহিত এবং পরে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। পাশাপাশি ম্যাচও হেরে যায় বাংলাদেশ। পরে রিপ্লেতে দেখা যায়, কোমরের উপরে ওঠেনি বল যা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয় বাংলাদেশে।
আসুন দেখে নেওয়া যাক মেলবোর্নের ফাইনালে আম্পায়ারদের তালিকা
- রঞ্জন মাদুগলে
- কুমার ধর্মসেনা ও রিচার্ড কেটেলবরো (মাঠের দুই আম্পায়ার)
- মারাইস ইরাসমাস (তৃতীয় আম্পায়ার)
- ইয়ান গোউল্ড (চতুর্থ আম্পায়ার)












Click it and Unblock the Notifications