লেজেন্ড কোর্টনি ওয়ালশের কোন রেকর্ড ছুঁলেন উমেশ যাদব, জেনে নিন

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে আরও একবার প্রমাণ করেন উমেশ যাদব।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে আরও একবার প্রমাণ করেন উমেশ যাদব। সেই ম্যাচে পারফরম্যান্সের দৌলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইশান্ত শর্মাকে বসিয়ে উমেশকেই প্রথম একাদশে সুযোগ দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সেই সঙ্গে ক্যারিবিয়ান লেজেন্ড কোর্টনি ওয়ালশকে ছুঁয়ে ফেললেন দিল্লির তারকা।

দ্বিতীয় টেস্ট

দ্বিতীয় টেস্ট

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দীর্ঘদিন পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফিরে প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন উমেশ যাদব। তাঁর দুর্দান্ত কামব্যাকে মুগ্ধ হন ক্রিকেট বিশ্ব।

 তৃতীয় টেস্ট

তৃতীয় টেস্ট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন উমেশ যাদব। কুইন্টন ডি কক, ফাপফ ডু প্লেসিস ও জর্জ লিন্ডের উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক (৫) ও হেইনরিচ ক্লাসেনকে (৫) আউট করেছেন ভারতীয় পেসার।

উমেশের রেকর্ড

উমেশের রেকর্ড

ঘরের মাঠে এর আগের দুই টেস্ট ইনিংসে যথাক্রমে ৬ ও ৪ উইকেট নেন উমেশ যাদব। সব মিলিয়ে পরপর পাঁচটি টেস্ট ইনিংসে ৩ ও তার বেশি উইকেট নিয়ে অনন্য নজির ছুঁলেন দিল্লির তারকা।

এমন নজির কাঁর

এমন নজির কাঁর

এর আগে এমন নজিরের মালিক হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড কোর্টনি ওয়ালশ। তাঁর পাশে গিয়ে দাঁড়ালেন ভারতের উমেশ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+