করোনার বিপদের মাঝে বড় বিপদে পাকিস্তানি ক্রিকেটার, দুনীর্তির জন্য চিরনির্বাসনের সম্ভাবনা

করোনার বিপদের মাঝে বড় বিপদে পাকিস্তানি ক্রিকেটার, দুনীর্তির জন্য চিরনির্বাসনের সম্ভাবনা

বিশ্বজুড়ে এখন নতুন বিপদ করোনা ভাইরাস। বিশ্বে এখনও পর্যন্ত ২ লক্ষের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যের সংখ্যা ৮ হাজার ছাপিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলের জীবনে বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে।

 কী বিপদ ঘটিয়ে আসতে পারে

কী বিপদ ঘটিয়ে আসতে পারে

ক্রিকেট দুর্নীতিতে নাম জড়ানোয় পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান উমর আকমলকে চিরনির্বাসনে পাঠানো হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ জানিয়েছে, দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গ করেছেন আকমল। সেই কারণে ২০ ফ্রেব্রুয়ারি থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। এই অভিযোগ প্রমাণ হলে সেক্ষেত্রে আকমলকে সর্বনিন্ম ৬ মাস থেকে সর্বোচ্চ সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করতে পারে পিসিবি।

অভিযোগ কী

অভিযোগ কী

পিসিবি'র পক্ষ থেকে জানা গিয়েছে, দুনীর্তিদমক মূল আইনের ২.৪.৪ ধারার নিয়ম লঙ্ঘন করেছেন আকমল। সতর্ক করার পরও নিরাপত্তা বিভাগকে দুর্নীতির প্রস্তাব পাওয়ার বিষয়টি তদন্তকারীদের কাছে গোপন করে বিস্তারিত জানাননি বলে অভিযোগ।

নিজেকে বাঁচানোর জন্য আকমলের হাতে সময়

নিজেকে বাঁচানোর জন্য আকমলের হাতে সময়

নিজেকে বাঁচানোর জন্য আকমলের হাতে ১৪ দিন পরে রয়েছে। ৩১ মার্চের মধ্যে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুল প্রমাণ করতে পারলে চিরনির্বাসন এড়িয়ে যেতে পারবেন উমর আকমল। লিখিতভাবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে নিজের সপক্ষে যুক্তি পেশ করতে হবে। চলতি বছরের ১৭ মার্চ এই ইস্যুতে উমরকে নোটিশ ধরানো হয়েছে।

সাময়িক নিষেধাজ্ঞা থেকে আজীবন নির্বাসন

সাময়িক নিষেধাজ্ঞা থেকে আজীবন নির্বাসন

দুনীর্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাক ক্রিকেটারের শাস্তি ছয় মাস থেকে আজীবন নিষেধাজ্ঞা হতে পারে। গত ফেব্রুয়ারিতেই সব ধরনের ক্রিকেট থেকে আকমলকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার বড় দোষী প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন আকমল।

পাশে দাঁড়াচ্ছেন কামরান

পাশে দাঁড়াচ্ছেন কামরান

ভাইয়ের এই বিপদে পাশে দাঁড়াচ্ছেন কামরান আকমল। পিএসএলের এক ম্যাচ শেষে কামরান বলেছেন, ‘আমি আমার ভাই উমরকে চিনি। ভাই অপরাধ করেনি। দুর্নীতি দমন ইউনিটকে যে যথেষ্ট সহায়তা করেছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+