মিকি আর্থারের বিরুদ্ধে বোমা ফাটালেন উমর আকমল, বাদ নেই ইনজি-মুস্তাকও
মিকি আর্থারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন পাকিস্তান ক্রিকেটার উমর আকমল
পাকিস্তান ক্রিকেটে ফের নতুন বিতর্ক। এবার কোচ মিকি আর্থারের বিরুদ্ধে মুখ খুললেন পাক ক্রিকেটার উমর আকমল। মিকি তাঁকে অসাংবিধানিক শব্দ দিয়ে অপমানিত করেছেন এমনটাই অভিযোগ করেছেন আকমল।

জুলাই মাসে ঘটে ঘটনাটি। ফিটনেসের সমস্যার কারণে সেই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ার তিনি ছিলেন না। কিন্তু লন্ডন থেকে ফিরে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করার জন্য গিয়েছিলেন উমর আকমল। প্রথমে ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের থেকে অনুমতি চান তিনি। তিনি ও তাঁর ফিজিও তাঁকে অনুমতি দেননি। সেখান থেকে তিনি কোচ মিকি আর্থারের সঙ্গে কথা বলেন। তিনিও জানিয়ে দেন পিসিবি শুধু চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অনুশীলন করাতেই তাঁকে নির্দেশ দিয়েছে। এরপর তিনি কথা বলে ইনজামাম উল হক এবং মুস্তাক আহমেদের সঙ্গেও কথা বলেন। পুরো অবস্থাটা তাঁকে বুঝিয়ে দেন এই দুই পাক প্রাক্তনী। এরপর তিনি আবার মিকি আর্থারের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে খারাপ শব্দ চয়ন করে গালাগালি দেন পাক কোচ। পাশাপাশি বলে দেন ক্লাব ক্রিকেট খেলতে।
এদিকে উমর আকমলের এভাবে সংবাদ মাধ্যমে মুখ খোলার ঘটনা আদৌ ভালভাবে নেয়নি। পিসিবি এই জন্য উমর আকমলকে শোকজ করেছে। যদিও এরপরও উমর আকমল জানিয়েছেন তিনি যা বলেছেন সেগুলো তাঁর সঙ্গে ঘটেছে বলেই বলেছেন।












Click it and Unblock the Notifications