২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আদৌ হবে তো? কেন বিকল্প ভাবনা?

২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আদৌ হবে তো? কেন বিকল্প ভাবনা?

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গিয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ হওয়ার কথা ভারতে। কিন্তু অতিমারী পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ২০২১ সালে ভারতে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে চিন্তায় পড়েছে আইসিসি। তাই আগেভাগে বিকল্পও ভেবে রেখেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

বিকল্প ভাবনা আইসিসি-র

বিকল্প ভাবনা আইসিসি-র

করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এ বছরের আইপিএল ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে যাওয়া হয়েছে। অতিমারী পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ২০২১ সালেও আইপিএল ভারতে আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। একই প্রেক্ষাপটে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্প কী হতে পারে, তার ভাবনাচিন্তা শুরু করেছে আইসিসি।

ভাবনায় দুই দেশ

ভাবনায় দুই দেশ

২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে কী উপায়, সেই ভাবনা শুরু করে দিয়েছে আইসিসি। সেক্ষেত্রে তুলনামূলক করোনা ভাইরাসের প্রভাবমুক্ত শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরশাহীতে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তাও শুরু করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

আগামী বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্র চলতি বছরের ২০ ওভারের বিশ্বকাপ ২০২২ সালে অস্ট্রেলিয়াতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি আট লক্ষ পেরিয়ে গিয়েছে। কেবল ভারতেই কোভিড-১৯ সংক্রামিত হয়েছেন প্রায় ২৪ লক্ষ মানুষ। প্রাণ হারিয়েছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত প্রায় ১৭ লক্ষ মানুষ সুস্থ হলেও আক্রান্তের সংখ্যায় রাশ টানতে কালঘাম ছুটছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+