U19 World Cup 2024: ভারতকে ফাইনালে তুলে উদয়ের মুখে বাবার কথা, ফাঁস করলেন সাফল্যের রহস্যও
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের সচিন উদয়। প্রতিটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে এক বা একাধিক তারকার জন্ম হয়। ব্যতিক্রম হল না ২০২৪ সালেও। ব্যাট হাতে আগামী দিনে টিম ইন্ডিয়ার জার্সিতে নতুন তারকা হয়ে উঠার আভাস দিলেন উদয় সাহারান এবং সচিন ধাস। ভারতকে ফাইনালে তোলার অন্যতম দুই কারিগর।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে জয় হাসিল করে ভারত, সৌজন্যে উদয় সাহারান এবং সচিন ধাস। ৮১ রান করেন উদয় । ৯৬ রান করেন সচিন। সচিন ও উদয়ের ১৭১ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

দলকে ফাইনালে তোলার পর উদয় বলেন, "আমার বাবা বড় শট খেলতেন এবং খেলাটিকে গভীরভাবে নিয়ে যেতেন। আমি শুধু খেলাটিকে গভীরে নিয়ে যাওয়ার কথা ভাবি। আমি শেষ দিকে বড় শট খেলার কথা ভাবি, আমার লক্ষ্য ছিল শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকা।।
একইসঙ্গে উদয় বলেন, 'আমার নিজের উপর বিশ্বাস ছিল। আমার মনে একটাই চিন্তা ছিল, শেষ পর্যন্ত খেলতে হবে। আমি শুধু ভাবছিলাম আমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ পর্যন্ত আমি নিজের লক্ষ্যে অবিচল থেকেছি, দলকে জেতাতে পেরে ভালো লাগছে। আমি যখন ব্যাটে আসি তখন বাউন্স ছিল। খেলার সময় সচেতন হতে হয়েছিল। অবাধে খেলতে পারিনি। কিন্তু বলটি পুরনো হতে শুরু করার সাথে সাথে এটি ব্যাটে সুন্দরভাবে এসেছিল। কিছুটা বাউন্স ছিল। '
সাহারান তার পরিণত ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন। দলের হয়ে ব্যাট হাতে ধারাবাহিকই আছেন ৩৮৯ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ৬৪, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭৫, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৩৫, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪, নেপালের বিরুদ্ধে ১০০ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮১ রান করেছেন উদয়। এবার ফাইনা লে দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য উদয়ের।












Click it and Unblock the Notifications