U19 Women's T20 World Cup: ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স, প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ভারত

জয় দিয়েই অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে যাত্রা শুরু করল ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচেই ভারতীয় দল মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। এই ম্যাচে ৯ উইকেটে জয় পেল ভারত।

কুয়ালালামপুরে প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক নিকি প্রসাদ। আর শুরু থেকেই বল হাতে ঝড় তোলেন ভারতীয় বোলাররা। ভিজে যোশিথা-আয়ুশী শুক্লাদের দাপটে ৪৪ রানেই অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

১০ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটির পতন হয়। ৩ রানে সামারাকে আউট করেন ভিজে যোশিথা। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের দাপটে পাঁচ মহিলা ক্যারিবিয়ান ব্যাটার ০ রানে আউট হলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন কেনিকা কাসার । তিনি ১৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন ওপেনার আসাবি ক্যালেন্ডার। এই দুই জন বাদ দিলে কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারলেন না।

১৩.২ ওভারে মাত্র ৪৪ রানেই অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি উইকেট পারুনিকা সিসোদিয়ার। ২.২ ওভার বল করে ৭ রান দিয়ে তিন উইকেট নেন। এর পাশাপাশি ভিজে যোশিথা-আয়ুশী শুক্লা দুটি করে উইকেট নেন। বাকি তিনটি রান আউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে কোনওভাবেই চাপে পড়েনি ভারতের মহিলা দল। যদিও ৪ রানে আউট হন গঙ্গাদি তৃষা। কিন্তু জি কমলিনী, সানিকা চালকে অনায়াসে লক্ষ্যে পৌঁছে দেন ভারতকে। জি কমলিনী ১৩ বলে ১৬ রান করেন তিনটি চারের সাহায্যে। অন্যদিকে, সানিকা চালকে ১১ বলে ১৮ রান করেন। তিনিও তিনটি চার মারেন। এর ফলে ৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মহিলা দল।

কয়েকদিন আগেই বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মহিলা দল। এবার টি২০ বিশ্বকাপের শুরুটাও ভালোভাবে করল ভারত। বছরের শুরুতেেই বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নেমেছে ভারতীয় মহিলা ব্রিগেড। টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী জয় পাওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপাতত গ্রুপের শীর্ষে আছে ভারত। এই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়াও। ফলে গ্রুপ পর্বে খুব একটা কঠিন ম্যাচের মুখোমুখি হতে হবে না ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+