U19 Asia Cup: বৈভবের বিধ্বংসী ব্যাটিং, শ্রীলঙ্কাকে সহজেই হারিয়ে ফাইনালের টিকিট পেল ভারতীয় যুব দল
অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। বুধবার শারজায় সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্ককে হেলায় হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিল ভারতীয় যুবরা। গ্রুপ লিগের শেষ ম্যাচের পর সেমিফাইনালেও ব্যাটে রান পেলেন বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটে ভর করেই মূলত খেতাব জয়ের দুয়ারে পৌঁছে গেল ভারতীয় যুব দল।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা যুব দল। ভারতীয় দল শুরু থেকে আঁটোসাটো বোলিং করতে থাকে। এরফলে ৪৬.২ ওভারে ১৭৩ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা দল। ভারতের হয়ে চেতন শর্মা তিন উইকেট নেন। , দুটি করে উইকেট নেন কিরন কোরমালে এবং আয়ূশ মাথরে। একটি করে উইকেট সংগ্রহ করেন যুধাজিত গুহ এবং হার্দিক রাজ।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে অবশ্য জাপানের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় হাসিল করে ভারতীয় অনূর্ধ্ব- ১৯ দল। কিন্তু তাও শেষ চারের টিকিট পেতে সংযুক্ত আরব আমিরশাহিকে হারাতেই হত ভারতীয় দলকে। গত বুধবার শারজায় সেই কাজটা সহজ ভাবেই করে সেমির টিকিট পান ভারতীয় যুব ক্রিকেটাররা।
ট্রফি এবং ভারতের মধ্য়ে এখন ব্যবধান মাত্র ১ ম্যাচের। এই টুর্নামেন্টে ভারতীয় দলের ফোকাসে বৈভবই কারণ ১৩ বছরের ক্রিকেটার হয়ে আইপিএল নিলামে কোটিপতি হয়েছেন বৈভব। কিন্তু নিলামের পর ভারতীয় দলের জার্সিতে নিজের প্রতিভার পরিচয় রাখছেন বৈভব।
অন্য ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশের যুবরা। ফলে ফাইনালে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের।












Click it and Unblock the Notifications