U19 Asia Cup: ব্যাট হাতে ব্যর্থ বৈভব, ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার ভারতের যুবদের
সকালে অস্ট্রেলিয়ার কাছে অ্যাডিলেডে হেরেছিলেন রোহিত-বিরাটরা। সন্ধ্যায় পরাজয় ঘটল ভারতীয় যুব দলের। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হার ভারতের।
শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ফাইনালে উঠলেও কাজ জয় অধরাই থাকল ভারতীয় যুব দলের। রবিবার শারজায় ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রানে পরাজিত হল। ব্যাটিং ব্যর্থতার জন্যই ভারতীয় দলকে পরাজিত হতে হল। ভারত-বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য এই ম্যাচ অন্য মাত্রা পেয়েছিল। কিন্তু ভারতীয় যুব দল বাংলাদেশের কাছেই হেরে গেল তাও ফাইনাল ম্যাচে।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ৪৯.১ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মহম্মদ জেমস, রিজান হোসেন এবং ফারিদ হাসান বাদ দিলে সেভাবে কেউই রান পেলেন না।
১৭ রানের মধ্যেই বাংলাদেশের ওপেনিং জুটির পতন ঘটে। ১ রানেই কামাল সিদ্দিকিকে ফেরালেন বাংলার যুধাজিত। ওপর ওপেনার জাওয়াদ ২০ রানে আউট হলেন চেতন শর্মার বলে। অধিনায়ক আজিজুল হাকিম ১৬ রান করে সাজ ঘরে ফিরলেন, এরপর পার্টনারশিপ করে বাংলাদেশের রানকে এগিয়ে নিয়ে গেলেন মহম্মদ জেমস এবং রি্জান হোসেন। ৬৭ বলে ৪০ রান করে জেমস আউট হলেন মাথরের বলে। রিজানকে ৪৭ রানে ফেরালেন হার্দিক রাজ।
এরপর দেবাশিস দেবা ১ রান করে আউট হলেন। ফারিদ হোসেন ৪৯ বলে ৩৯ রান করলেন। আর কোনও বাংলাদেশি ব্যাটার রান পেলেন না। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন যুধাজিত গুহ, হার্দিক রাজ এবং চেতন শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতোই ভেঙে গেল ভারতের ব্যাটিং। বৈভব সূর্যবংশী রান পেলেন না, ৯ রান করেই তিনি আউট হলেন। বাকি ব্যাটাররাও একেবারেই ফ্লপ। মাথরে ১, সিদ্ধান্ত ২০, কার্তিকেয় ২১, আমান ২৬,নিখিল কুমার ০, হরবংশ ৬, হার্দিক রাজ ২৪, চেতন ১০ রানে আউট হলেন।
ফলে ৩২.২ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। বাংলাদেশের বোলারদের সামনে আত্মসমর্পন করলেন ভারতীয় ব্যাটাররা। ইকবাল বোসেন ইমন ও আজিজুল হাকি ৩ টি করে উইকেট নিলেন।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে অবশ্য জাপানের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় হাসিল করে ভারতীয় অনূর্ধ্ব- ১৯ দল। কিন্তু তাও শেষ চারের টিকিট পেতে সংযুক্ত আরব আমিরশাহিকে হারাতেই হত ভারতীয় দলকে। শারজায় সেই কাজটা সহজ ভাবেই করে সেমির টিকিট পান ভারতীয় যুব ক্রিকেটাররা। সেমিতে শ্রীলঙ্কাকে হারালেও ফাইনালে হারতে হল প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications