Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

U19 Asia Cup: ব্যাট হাতে ফের ব্যর্থ বৈভব, জাপানের বিরুদ্ধে বিরাট জয় ভারতীয় যুবদের

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে বিরাট জয় পেল ভারত। শনিবার প্রথম ম্যাচে চির প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে হেরে এশিয়া কাপের অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে অবশ্য প্রত্যাবর্তন করল ভারতীয় যুবরা। জাপানের বিরুদ্ধে ২১১ রানে জয় হাসিল করল ভারত।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জাপান। ভারতের হয়ে ওপেন করতে নামেন আয়ূশ মাথরে এবং বৈভব সূর্যবংশী জুটি। আইপিএল নিলামে চমক দেওয়ার পর এই ম্যাচেও ব্যাট হাতে সফল হলেন না বৈভব। ২৩ বলে ২৩ রান করে আউট হলেন বৈভব। এই টুর্নামেন্টে ভারতীয় দলের ফোকাসে বৈভবই কারণ ১৩ বছরের ক্রিকেটার হয়ে আইপিএল নিলামে কোটিপতি হয়েছেন বৈভব। কিন্তু নিলামের পর ভারতীয় দলের জার্সিতে এখনও নিজের প্রতিভার পরিচয় রাখতে পারলেন না বিহারের এই ক্রিকেটার।

যদিও ওপর ওপেনার আয়ূশ ২৯ বলে ৫৪ রান করেন। তবে এই ম্যাচে নজর কারলেন মহম্মদ আমান। ব্যাট হাতে ১১৮ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার। এর পাশাপাশি অর্ধশতরান করলেন কেপি কার্তিকেয়া। তাঁর ৪৯ বলে ৫৭ রানের ইনিংসে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা। নিখিল কুমার ১২ রান করেন, হার্দিক রাজ ২৫ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩৩৯ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৫০ রানের পার্টনারশিপ তৈরি করে জাপান। জাপানের হয়ে প্রথম আউট হন নিহার পারমার। ১৪ রান করে হার্দিকের বলে আউট হলেন নিহার। এরপর তাসের ঘরের মতোই ভেঙে গেল জাপানের ব্যাটিং অর্ডার। ওপেনার হুগো ১১১ বলে ৫০ রান করলেন। কোজি আবে ০, কাজুমা ৮, চার্লস ৩৫ রান করে আউট হলেন।

জাপানের পরের দিকে ব্যাটাররা আরও রান করতে পারলেন না। টি মোরে ১, আদিত্য ৯, কেওয়াই লেক ১, ম্যাক্স লিন ০ রানে আউট হলেন। নির্ধারিত ৫০ ওভারে ১২৮ রানেই থেমে গেল জাপানের ইনিংস। ভারতের হয়ে চেতন শর্মা, হার্দিক রাজ, কেপি কার্তিকেয় দুটি করে উইকেট নিলেন। বাংলার বোলার যুধাজিত গুহ ১ উইকেট নিলেন।

প্রথম ম্য়াচে ভালো খেলেও জয় আসেনি, এই জয় ভারতীয় যুব দলের আত্মবিশ্বাস অনেকটাই বৃ্দ্ধি করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+