U19 Asia Cup 2023: দাদাদের হারের বদলা নিল ভাইরা, যুব এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জিততে ব্যর্থ ভারত
বাবর আজমদের হারের বদলা নিল পাকিস্তানের যুবরা। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। রোহিত-বুমরাহদের দাপটে অনেকটাই ফিকে হয়ে যান বাবর আজম- শাহিন শাহ আফ্রিদিরা, কিন্তু অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আবার সম্পূর্ণ অন্যচিত্র। ভারতকে হারাল পাকিস্তান। সেইসঙ্গে দাদাদের হারের বদলাও নিল ভাইরা।
রবিবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক শাদ বেগ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। ভারতের ব্যাটিং এই ম্যাচে খুব একটা ভালো হয়নি।৩৯ রানের মাথায় ভারত প্রথম উইকেট হারায়। আর্শিন কুলকার্ণি ২৪ রানে আউট হন। তিন নম্বরে নামা রুদ্র প্যাটেলও ১ রানেই সাজঘরে ফেরে। ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন আদর্শ সিং-উদয় শাহরান। আদর্শ ৮১ বলে ৬২ রান করেন।

উদয় শাহরান ৯৮ বলে ৬০ রান করেন। যদিও এরপর মিডল অর্ডারের দুই ব্যাটসম্যানই খুব একটা দলকে নির্ভরতা দিতে পারলেন না। যদিও ভারতকে লড়াইয়ে রাখলেন সচিন ধস। ৪২ বলে ৫৮ রান করেন। এছাড়া আর কেউ সেভাবে বড় রান করতে পারেননি।
ভারতের অধিনায়ক উদয় শাহরান, আদর্শ সিং এবং সচিন ধসের অর্ধশতকের ভিত্তিতে ৯ উইকেটে ২৫৯ রান করে টিম ইন্ডিয়া। মহম্মদ জিশান নেপালের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এদিন ভারতের বিরুদ্ধেও ৪ উইকেট নেন তিনি। এই ম্যাচে তিনি পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন।
যদিও ২৬০ রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার হোসেনকে সাজঘরে ফেরান মুরুগান অভিষেক। শুরুতে উইকেট হারালেও পাকিস্তানকে বেগ পেতে হয়নি। দ্বিতীয় উইকেটে শাহজাইব খানকে সঙ্গে নিয়ে আজান আওিস ১১০ রান যোগ করেন। আর সেখানেই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় পাক যুব দল। শাহজাইব ৮৮ বলে ৬৩ রানে আউট হলেও, শতরান করেন আজান। তিনি ১৩০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। ভারতীয় দলের কোনও বোলরাই সেভাবে দাগ কাটতে পারলেন না।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরু বেশ ভালো করেছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে তারা হারায় আফগানিস্তানকে। ফলে প্রথম ম্যাচ জিতে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল ভারত। কিন্তু এই ম্যাচে মেন ইন ব্লুর যুবরা সেভাবে দাগ কাটতেই পারলেন না।দ্বিতীয় ম্যাচে হেরে চাপে পড়ে গেল ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications