জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর, কবে শুরু, ভারতের ম্যাচ কবে, জেনে নিন
বছর শুরুতে জুনিয়র বিশ্বকাপের মেগা আসর। টুর্নামেন্টে শুরু ১৭ জানুয়ারি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি ফাইনালের রিসার্ভ ডে।
বছর শুরুতে জুনিয়র বিশ্বকাপের মেগা আসর। টুর্নামেন্টে শুরু ১৭ জানুয়ারি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি ফাইনালের রিসার্ভ ডে।

একনজরে কোন গ্রুপে কোন দল
১) এ গ্রুপে রয়েছে- ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান
২) বি গ্রুপে রয়েছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নাইজেরিয়া
৩) সি গ্রুপে রয়েছে- পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবোয়ে, স্কটল্যান্ড
৪) ডি গ্রুপ- আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, আরব ও কানাডা

ভারতের ম্যাচ কবে জেনে নিন
১) ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করছে ভারত।
২) এরপর ২১ জানুয়ারি জাপানের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত।
৩) ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে।
এরপর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে। লিগের ভালো ফল করতে পারলে এরপর কোয়ার্টার খেলবে ব্লু-ব্রিগেড।

ট্রফি রক্ষার লড়াইয়ে নামবে ভারত
নিউজিল্যান্ডের মাটিতে শেষবার ২০১৮ সালে ফাইনাল মহারণে অস্ট্রেলিয়াকে হারিয়ে পৃথ্বী শয়ের ভারতীয় দল চতুর্থবারের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি জিতেছিল। এর আগে ২০০০ সালে মহম্মদ কাইফ, ২০০৮ সালে বিরাট কোহলি ও ২০১২ সালে উন্মুক চাঁদের অধিনায়কত্বে ভারত জুনিয়র বিশ্বকাপ জিতেছে। এবার সেই ট্রফি রক্ষার লক্ষ্য নিয়ে ভারতের জুনিয়র দল মাঠে নামতে চলেছে।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications