আন্তর্জাতিক ক্রিকেটে গড়াপেটা, দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটে ফের ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারি। যার জেরে সংযুক্ত আরব আমিরশাহীর দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহীতেই ২০১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে গড়াপেটার অভিযোগ উঠেছিল। ওই বছরের ১৬ অক্টোবর মহম্মদ নাভিদ ও শাইমান আনোয়ার বাটকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছিল। এবার আইসিসি-র দুর্নীতি দমন আইন মোতাবেক ওই দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নির্বাসিত করল আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেটে গড়াপেটা, দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল আইসিসি

জোরে বোলার নাভিদ সংযুক্ত আরব আমিরশাহীর প্রাক্তন অধিনায়ক ও সর্বোচ্চ উইকেটশিকারী। বছর ৩৩-এর নাভিদ দেশের হয়ে ৩৯টি একদিনের আন্তর্জাতিক ও ৩১টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ৪২ বছরের মিডল অর্ডার ব্যাটসম্যান বাট ৪০টি একদিনের আন্তর্জাতিকের পাশাপাশি ৩২টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ২০১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলার সময় তাঁরা ম্যাচ গড়াপেটা করে ম্যাচের ফল প্রভাবিত করেন বলে অভিযোগ উঠেছিল। এমনকী ম্যাচ ফিক্সারদের কাছ থেকে কোনও প্রস্তাব পাওয়ার কথাও তাঁরা আইসিসি-র দুর্নীতি দমন শাখাকে জানাননি।

একইভাবে নাভিদ সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন আইনেও বিদ্ধ হয়েছেন। ২০১৯ সালের টি ১০ লিগেও তিনি একইভাবে গড়াপেটায় যুক্ত ছিলেন বলে অভিযোগ। টানা শুনানি, লিখিত ও মৌখিক জবাবদিহির পরও নির্বাসন এড়াতে পারলেন না এই দুই ক্রিকেটার। আইসিসি-র জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বিবৃতিতে লিখেছেন, দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তাঁরা যে জায়গায় ছিলেন সেখানে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে তাঁরা সতীর্থ ও দেশের সমর্থকদের বিশ্বাসভঙ্গ করেছেন। নিরপেক্ষ ট্রাইব্যুনাল ঘটনার তদন্তের পর যে শাস্তির বিধান দিয়েছে তাতে ভবিষ্যতে কোনও ক্রিকেটার এমন ভুল পথে পা বাড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+