কলম্বোয় ভারতীয় দলে পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিত, মাহির সামনে একাধিক মাইলস্টোনের হাতছানি
কলম্বো একদিনের ম্যাচে দল নামবে সিরিজে ৪-০ এগিয়ে যাওয়ার লক্ষ্যে অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি নামতে চলেছেন একদিনের কেরিয়ারের ৩০০তম ম্যাচ খেলতে।
সিরিজ জেতা হয়ে গেছে অনায়াসে। অন্যদিকে ধোনির ৩০০ তম ম্যাচ. শুধু এটুকুই নয়, এই ম্যাচের আগে আরও দুটি রেকর্ড গড়ার হাতছানি রয়েছে মাহির সামনে।

উইকেটের সামনে -পিছনে দুটিতেই রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সামনে। এই মুহূর্তে একদিনের ক্রিকেটে ৯৯টা স্টাম্পিং রয়েছে তাঁর, কুমার সাঙ্গাকারার সঙ্গে যুগ্ম-শীর্ষে। আর একটা স্টাম্পিং করতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে সীমিত ওভারে 'স্টাম্পিংয়ের সেঞ্চুরি' পূর্ণ করবেন তিনি।
শুধু তাই নয়, অপরাজিত থাকার দিক থেকেও গড়তে পারেন বিশ্বরেকর্ড। আপাতত ৭২টা ম্যাচে অপরাজিত ছিলেন ধোনি, চামিন্ডা ব্যাস এবং শন পোলকের সঙ্গে যুগ্মভাবে। এদিনও যদি অপরাজিত থাকেন, তাহলে একদিনের ক্রিকেটে অপরাজিত থাকার ক্ষেত্রে ধোনি শীর্ষে চলে যাবেন।
এদিকে চতুর্থ একদিনের ম্যাচে বড় পরীক্ষানিরীক্ষার ইঙ্গিত মিলেছে। আগেই অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, শেষ দুটো ম্যাচে দলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।এমনকি একটাও আন্তর্জাতিক ম্যাচ না খেলা তরুণ পেসার শার্দুল ঠাকুর ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনও করেন।
২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে এক বছর আগে দলে ডাকা হলেও, এখনও প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু পরিস্থিতি বিচার করে হয়তো এবার শিকে ছিঁড়তে পারে। সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমার বা জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার পথে হাঁটতে পারে থিঙ্কট্যাঙ্ক।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">The Captain and the Vice-Captain prepping up for the 4th ODI against Sri Lanka <a href="https://twitter.com/hashtag/SLvIND?src=hash">#SLvIND</a> <a href="https://t.co/knpHIpquzf">pic.twitter.com/knpHIpquzf</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/902883146114383872">August 30, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>শার্দূল জানিয়েছেন, 'গত কয়েক বছর ধরেই কঠোর পরিশ্রম করছি আমি। তাই সুযোগ পেলেই খেলতে তৈরি। সাধারণত ম্যাচে খেলতে পারব, এটা ভেবেই আমি প্রস্তুতি নিই প্রত্যেকবার। দলে সুযোগ পাব কি না, সেটা তো ম্যানেজমেন্টের ব্যাপার। কিন্তু নিজের দিক থেকে তৈরি রাখি।' গত বছর সেই ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই সীমিত ওভারের দলের সঙ্গে রয়েছেন শার্দূল।
২০ তম ক্রিকেটার হিসেবে ৩০০ তম একদিনের ম্যাচের আগে অবশ্য ধোনি কতটা উচ্ছ্বসিত তার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে মণীশ পান্ডে, অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুরদের মত ক্রিকেটারদের নিয়ে একটা অন্যরকমের ভারতীয় দল মাঠে নামবে তা বোধহয় বলা যায়।












Click it and Unblock the Notifications