আইপিএলের নতুন দুই দল কিনতে দর হাঁকাহাঁকি হবে আগামী অক্টোবরেই, তারিখটা জেনে নিন

আগামী ১৭ অক্টোবর আইপিএলের নতুন দুই দলের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে বলে বিসিসিআই সূত্রে খবর।

আইপিএলের দুই দল কেনার জন্য দর হাঁকাহাঁকি হবে আগামী অক্টোবরে। বিসিসিআইয়ের এক সূত্রের তরফে এ খবর জানানো হয়েছে। উল্লেখ্য ইতিমধ্যেই আইপিএলের নতুন দল বিক্রির উদ্দেশ্য টেন্ডার আহ্বান করা হয়েছে। আইপিএল ২০২১-র আবহে তার প্রক্রিয়া চলছে জোরকদমে। তা কবে সম্পন্ন হবে, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া গিয়েছে অবশেষে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

১৭ অক্টোবর দর হাঁকাহাঁকি

১৭ অক্টোবর দর হাঁকাহাঁকি

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের জেরে থমকে থাকা চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্ব। এর কার্যত দুই মাস পরে ২০২২ সালের আইপিএলে অন্তর্ভূক্ত হতে চলা দুই দল কেনার জন্য দর হাঁকাহাঁকি হবে বলে এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক সূত্রের তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ১৭ অক্টোবর এই নিলামের আসর বসতে চলেছে। এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে সরকারি বিবৃতি পরে প্রকাশ করা। স্থান এবং সময় তখনই বলে দেওয়া হবে।

টেন্ডারের নোটিশ

টেন্ডারের নোটিশ

আগামী বছরের আইপিএলে যে আরও দুটি দল অন্তর্ভূক্ত করা হবে, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ৩১ অগাস্ট নতুন দুটি দল বিক্রির জন্য টেন্ডার ডেকেছিল আইপিএলের গভর্নিং কাউন্সিল। কোনও একটি ইচ্ছুক সংস্থা একটি দলের জন্য টেন্ডার ফেলতে পারবেন বলে জানানো হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ittipl2021@bcci.tv আইডি-কে মেল করে দরপত্র জমা দিতে হবে বলে বিসিসিআই সচিব জয় শাহের তরফে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছিল।

দ্রুত শেষ হবে প্রক্রিয়া

দ্রুত শেষ হবে প্রক্রিয়া

টেন্ডার জমা দেওয়ার ক্ষেত্রে সাবজেক্ট লাইনে "ITT for the Right to Own and Operate One of Two Proposed New IPL Teams" লিখে মেল মারফত পাঠাতে হবে। কী যোগ্যতা থাকলে আইপিএলের নতুন দল কেনা যাবে, বিড জমা দেওয়ার নিয়ম, প্রস্তাবিত নতুন দলের অধিকার সম্পর্কিত তথ্য ইনভিটিশন অফ টেন্ডারে (Invitation to Tender বা ITT) পাওয়া যাবে। অফেরৎ যোগ্য ১০ লক্ষ টাকা (গুডস ও সার্ভিস ট্যাক্স অতিরিক্ত) জমা দেওয়ার পর ITT পাওয়া যাবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পকে কারও মনে কোনও দ্বিধা থাকলে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে ২১ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার সমাধান করতে হবে।

বেস প্রাইজ নিয়ে তথ্য

বেস প্রাইজ নিয়ে তথ্য

আগামী বছরের আইপিএলে যে নতুন দুই দলের অন্তর্ভূক্তি ঘটতে চলেছে, তাদের বেস প্রাইজ দুই হাজার কোটি টাকা হতে চলেছে। এর ওপর ফেলা টেন্ডারের মাধ্যমে দুই নতুন দল বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড পাঁচ হাজার কোটি টাকারও বেশি রোজগার করতে চলেছে বলে ধরে নেওয়া হয়েছে। আইপিএল ২০২২-এ অন্তর্ভূক্ত হতে চলা নতুন দলের জন্য বেস প্রাইজ প্রথমে ১৭০০ হাজার কোটি টাকা ধরা হয়েছিল। আপাতত তা বাড়িয়ে দুই হাজার কোটি টাকা করা হয়েছে বলে খবর। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা ও তার বেশি আর্থিক লেনদেন করে থাকে, একমাত্র তাদেরই আইপিএলের দল কেনার বিডে অংশ নিতে দেওয়া হবে বলে নিয়ম তৈরি করা হয়েছে বলেও শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+