নাশকতার ছক? মোহালি টেস্ট নিয়ে বিরাট বিতর্কের মধ্যেই শ্রীলঙ্কার টিম বাসে উদ্ধার গুলির খোল
ধরমশালায় আজ চলছে টি ২০ সিরিজের শেষ ম্যাচ। মার্চের চার তারিখ থেকে শুরু মোহালি টেস্ট। ভারতীয় দল ধরমশালা থেকে চণ্ডীগড় পৌঁছাবে। চণ্ডীগড় থেকে যে টিম বাসে শ্রীলঙ্কা দলকে মোহালি নিয়ে যাওয়া হবে তাতেই এবার উদ্ধার হলো দুটি গুলির খোল। স্বাভাবিকভাবেই এতে চাঞ্চল্য ছড়িয়েছে। নাশকতার যাবতীয় ছক ভেস্তে দিতে নিরাপত্তাব্যবস্থাও এরপর আরও জোরদার করা হয়েছে।

বেসরকারি বাসে করেই দলগুলিকে হোটেল থেকে মাঠে নিয়ে যাওয়া হয়। শ্রীলঙ্কার টিম বাস ভাড়া করা হয়েছে সেক্টর ১৭-র তারা ব্রাদার্স থেকে। সেই বাসই মেটাল ডিটেক্টর নিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছিলেন পুলিশকর্মীরা। তখনই লাগেজ কম্পার্টমেন্ট থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে। আইটি পার্ক থানা এলাকার টিম হোটেলেই বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। জানা গিয়েছে, পুলিশ এ ব্যাপারে এ ব্যাপারে এফআইআর দায়ের করেনি। ডিডিআর দায়ের করা হয়েছে।

তবে এই ঘটনার পিছনে নাশকতার ছক থাকার আশঙ্কা আপাতত উড়িয়েই দিয়েছে চণ্ডীগড় পুলিশ। তবে প্রকাশ্যে পুলিশের তরফে কিছু বলা হচ্ছে না। স্থানীয় থানা থেকে পুলিশকর্তারা মুখে কুলুপ এঁটেছেন। তবে জানা গিয়েছে, এই বাসটি সম্প্রতি একটি বিয়েবাড়িতে ভাড়া করা হয়েছিল। পাঞ্জাবে বিয়ের অনুষ্ঠানে গুলিচালনার রীতি রয়েছে। আইনগতভাবে তা নিষিদ্ধ থাকলেও হামেশাই সেই রীতি মেনে শূন্য গুলি চালানো হয়। এই গুলির খোল তারই হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে গুলির খোল দুটি লাগেজ কম্পার্টমেন্টে গেল তা জানতে বাস মালিক ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Punjab government is helpless as they received orders from 'BCCI' to organize Virat Kohli's 100th Test behind closed doors.
— Pranav Agrawal (@Dieheartakkian) February 27, 2022
Crowd allowed in Kolkata, Dharamshala and Bengaluru but not Mohali. What a dirty politics BCCI is playing here! Shameful.#ShameOnBCCI
মোহালিতেই বিরাট কোহলি শততম টেস্ট খেলতে চলেছেন। তবে এই ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কিন্তু পরের টেস্ট বেঙ্গালুরুতে। সেখানে আবার ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি মিলেছে বলে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের। বিরাটের মাইলস্টোন টেস্ট মাঠে বসে দেখতে না পারার জন্য বিসিসিআইয়ের উপর প্রবল ক্ষোভ উগড়ে দিচ্ছেন ক্রিকেট-ভক্তরা। একে বিরাট কোহলি পছন্দের বেঙ্গালুরুতে শততম টেস্ট খেলতে পারছেন না। তার উপর কলকাতা, লখনউ, ধরমশালা ও বেঙ্গালুরুতে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও মোহালিতে দেওয়া হচ্ছে না। ক্রিকেটপ্রেমীরা দাবি করছেন, অন্তত ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি প্রদানের ব্যাপারে। বিসিসিআই সম্মতি না দেওয়া হাত বাঁধা পাঞ্জাব সরকারেরও। অনেকেরই দাবি, বিরাটের শততম টেস্ট নিয়েও নোংরা রাজনীতি করছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই।
BCCI Sends Orders To PCA (Punjab Cricket Association) To Conduct The First Test Match (VK's 100th Test) Behind Closed Doors.
— charan chowdary 😎 (@_charanchowdary) February 27, 2022
Rest All Matches To Be Played With Crowd 👍🏼
.
How Unfair 🥺💔 #ViratKohli𓃵 pic.twitter.com/I0GhTTBcXu
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications