কর্নাটক প্রিমিয়ার লিগ ফিক্সিং কাণ্ডে গ্রেফতার আইপিএল খেলা ব্যাটসম্যান সহ ২ ক্রিকেটার

কর্নাটক প্রিমিয়ার লিগ ফিক্সিং কাণ্ডে গ্রেফতার আইপিএল খেলা ব্যাটসম্যান সহ ২ ক্রিকেটার

কর্নাটক প্রিমিয়ার লিগের ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত সন্দেহে আইপিএল খেলা ব্যাটসম্যান সহ দুই ক্রিকেটারকে গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। গ্রেফতার করা হয়েছে ক্রিকেটার ও বুকিদের মধ্যে সংযোগরক্ষাকারী এক মধ্যস্থতাকারীকেও।

কর্নাটক প্রিমিয়ার লিগ ফিক্সিং কাণ্ডে গ্রেফতার আইপিএল খেলা ব্যাটসম্যান সহ ২ ক্রিকেটার

পুলিশ ও গোয়ান্দা সূত্রে খবর, কর্নাটক প্রিমিয়ার লিগ বা কেপিএল-র ম্যাচ ফিক্সিং কাণ্ডে গ্রেফতার রঞ্জি খেলা ক্রিকেটার সিএম গৌতম ও আবরার কাজি এই টুর্নামেন্টে বাল্লারি টাস্কার্সের হয়ে খেলেন। প্রথম জন আবার দলের অধিনায়কও ছিলেন। টুর্নামেন্টের ২০১৯-র এডিশনে হুবলির বিরুদ্ধে ফাইনাল খেলে ধৃত ক্রিকেটারদের দল। ২০ লাখ টাকার বিনিময়ে সেই ম্যাচে গৌতম ধীরে ব্যাট করার পাশাপাশি প্রচুর মিস ফিল্ডিং করেন বলে অভিযোগ। অন্যদিকে বোলার কাজি সাড়ে সাত কোটি টাকার জন্য ম্যাচে অসংখ্য লুজ বল ফেলেন বলে জানতে পেরেছেন গোয়ান্দারা।

ধৃত সিএম গৌতম কর্নাটকের হয়ে রঞ্জি ট্রফি খেলার পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ন্স ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল খেলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। এখন তিনি গোয়ার রঞ্জি দলের অধিনায়ক। অন্যদিকে ম্যাচ ফিক্সিং কাণ্ডে ধৃত আবরার কাজি আগে কর্নাটকের হয়ে রঞ্জি খেললেও এখন তিনি মিজোরাম স্কোয়াডের সদস্য। একই অভিযোগে এর আগে গ্রেফতার হওয়া কেপিএল-র অন্যতম দল বেঙ্গালুরু ব্লাস্টার্সের ব্যাটসম্যান এম বিশ্বনাথন ও বোলিং কোচ ভিনু প্রসাদকে জেরা করে গৌতম ও আবরারের ব্যাপারে জানতে পারে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে গৌতম ও আবরারকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে কর্নাটক প্রিমিয়ার লিগের ম্যাচ ফিক্সিং কাণ্ডে বুকি ও ক্রিকেটারদের মধ্যস্থতাকারী এক ব্যক্তি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের জালে ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তির নাম নিশান্ত শেখাওয়াত বলে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুকি মনোজ কুমারের সঙ্গে বেঙ্গালুরু ব্লাস্টার্সের বোলিং কোচ ভিনু প্রসাদের পরিচয় করিয়ে দেয় শেখাওয়াতই। সেই ভিনুর হাত ধরেই কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং ডালপালা মেলে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+