কান্নায় ভেঙে পড়লেন ২ অস্ট্রেলীয় ক্রিকেটার, ঠিক কি ঘটেছিল জানুন

মধ্যপ্রদেশে ক্রিকেট বিশ্বকাপের উৎসব চলছিল। কিন্তু মাঠের উচ্ছ্বাসের আড়ালে শনিবার হোলকার স্টেডিয়ামের শহরেই ঘটে গেল এমন এক ঘটনা, যা লজ্জায় মুখ ঢাকছে গোটা দেশ।

অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার হোটেল থেকে হেঁটে ক্যাফের পথে ছিলেন। প্রায় ৫০০ মিটার গিয়েই ঘটে যায় ভয়াবহ কাণ্ড, এক যুবক বাইক চালিয়ে এসে তাঁদের গায়ে হাত দেয় বলে অভিযোগ। মুহূর্তেই থমকে যান দুই ক্রিকেটার, হতভম্ব আর অসহায়। রাস্তাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। প্রতিবাদ জানানোর আগেই অপরাধী ছায়ার মতো মিলিয়ে যায় ব্যস্ত রাস্তায়।

নিরাপত্তা অফিসারের ফোনে কান্না ভেসে আসে, অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্স জানান, "ওরা প্রথমে আমাকে মেসেজ করেছিল, তারপর ফোন করে কাঁদতে কাঁদতে সব বলল। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়ে ওদের হোটেলে ফিরিয়ে আনি।" সিমন্সের অভিযোগ অনুযায়ী, সকাল ১১টা নাগাদ ২ ক্রিকেটার ক্যাফেতে যাচ্ছিলেন। ১১টা ৮ মিনিটে তাঁর ফোনে বিপদের সংকেত আসে দলের অ্যাপে "লাইভ লোকেশন" পাঠানো হয়েছিল, যা শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই পাঠানো হয়।

মেসেজে লেখা ছিল
" ১ জন আমাদের পিছু নিচ্ছে, গায়ে হাত দিয়েছে, আমরা ভয় পাচ্ছি।"

অভিযোগের ভিত্তিতে ইনদওর পুলিশ দ্রুত তৎপর হয়। স্থানীয় থানায় অভিযোগ দায়েরের পরেই গ্রেপ্তার করা হয় আকিল নামের এক যুবককে। জানা গেছে, তার আগে থেকেই একাধিক অপরাধের রেকর্ড ছিল পুলিশের খাতায়। এক পথচারীর তৎপরতা ও সিসি ক্যামেরার ফুটেজের সূত্রেই ধরা পড়ে অভিযুক্ত।

ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এমন আচরণে দেশজুড়ে নিন্দার ঝড়। বিরোধীদের দাবি, "এটা শুধু দুই খেলোয়াড়ের নয়, ভারতের সম্মানের ওপর আঘাত।" বিজেপি সরকার অবশ্য অনুরোধ করেছে, "এই ঘটনায় রাজনীতি নয়, ন্যায়বিচার হোক।"

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক বিবৃতি জারি করে জানিয়েছে
"আমাদের ২ ক্রিকেটার ইনদওরে হেনস্থার শিকার হয়েছেন। দলের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।"

একটি প্রশ্ন থেকেই যায়,
বিশ্বকাপের আসরে যে দেশ অতিথিদের নিরাপত্তার অঙ্গীকার দেয়, সেই ভারতেই দিনের আলোয় ঘটে গেল এমন নৃশংস হেনস্থা। বাইকের চাকায় ধুলো উড়িয়ে পালাল অপরাধী, কিন্তু মাটিতে পড়ে রইল এক অপমানিত দেশের মুখচিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+