পাকিস্তানের এই মহিলা কি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হারের জন্য দায়ী ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবর
বিরাট কোহলির পারফরম্যান্স যখনই খারাপ হয়েছে, তখনই তার দায় গিয়ে পড়েছে কোনও না কোনও মহিলার ওপর।
বিরাট কোহলির পারফরম্যান্স যখনই খারাপ হয়েছে, তখনই তার দায় গিয়ে পড়েছে কোনও না কোনও মহিলার ওপর। এর আগে, কাঠাগড়ায় ওঠানো হয়েছে তাঁর বান্ধবী অনুষ্কাকে, আর এখন সামনে আসছে এক পাকিস্তানি মহিলা সাংবাদিকের নাম।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ সালের শুরুটা পাকিস্তানকে বধ করা দিয়ে হলেও ঠিক দ্বিতীয় ম্য়াচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যায় ভারত। আর শ্রীলঙ্কার বিরুদ্ধের সেই ম্যাচে শূন্য রানে ঘরে ফেরেন অধিনায়ক কোহলি। আর তার জন্য দায়ি করা হচ্ছে পাকিস্তানি সাংবাদিক জয়নাব আব্বাসকে! যাঁর ছবি এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জয়নাব আব্বাস পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের স্পোর্টস অ্যাঙ্কার। শ্রীলঙ্কার ম্যাচের আগেই চ্যাম্পিন্স ট্রফির কভারেজের সময়ে , বিরাটের সঙ্গে তিনি একটি সেলফি তোলেন। সেলফিটি পোস্ট করেন টুইটারে। আর সেই সেলফির জন্যই বিরাট শূন্য রানে আউট হয়েছেন , বলে বিরাট-ভক্তদের দাবি। এজন্য তাঁরা জয়নাবকে 'অভিশপ্ত' বলেও ব্যাখ্যা করা হচ্ছে।

তবে শুধু বিরাট নয়, এর আগে দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিনও , ম্যাচের আগে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে জয়নাব সেলফি তোলেন,আর সেদিন ডিভিলিয়ার্সও শূন্য রানে আউট হন। সহমিলিয়ে পাকিস্তানি জয়নাব এই মুহুর্তে ক্রিকেট প্রেমীদের চক্ষুশূল! তবে এই সমস্ত কথাই মজা করে বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছএ কোহলি- জয়নাবকে নিয়ে ট্রোল।












Click it and Unblock the Notifications