লর্ডসে মিতালি-ঝুলনদের লড়াইকে কুর্নিশ, টুইটারে শুভেচ্ছা মোদি থেকে মমতার
ভারতীয় মেয়েদের কুর্নিশ, টুইটারে শুভেচ্ছাবার্তার ঢল। নরেন্দ্র মোদি থেকে মমতা বন্দোপাধ্যায় , সচিন থেকে শাহরুখ সকলেই উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়ায়।
তখন লর্ডসে - ফাইনালের ছবিটা আঁকা শেষ হয়ে গেছে। ঝুলন-পুনমদের হতাশ মুখগুলো বিশ্বকাপ হাতছাড়া হওয়ার বেদনা বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এত কাছে পৌঁছেও ফের একবার ছুঁয়ে দেখা হল না বিশ্বকাপ। এই গ্লানি যেন চেপে ধরছে ভারতীয় মহিলা দলকে।
কিন্তু না ভেঙে পড়না ভারতীয় দল। গর্জে উঠল সোশ্যাল মিডিয়া। আমরা তোমাদের পাশে আছি, তোমরা যা করেছ তার জন্য দেশ গর্বিত। হ্যাঁ জানিয়ে দিল সোশ্যাল মিডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সকলেরই বক্তব্য এক , তোমরা আমাদের গর্বিত করেছ ভারতের মেয়েরা। রাজনীতির কচাকচির গন্ডি ভুলে এদিন সকলেরই এক সুর তা সে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি হন বা বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
রবিবার সকাল থেকেই ছিল উন্মাদনার পারদ তুঙ্গে। শুভেচ্ছাবার্তার ঢল নেমেছিল টুইটারে। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সদস্যরা শ্রীলঙ্কা থেকে পাঠিয়েছিলেন নিজেদের ভিডিও মেসেজ।
VIDEO: Good luck galore to @BCCIWomen all the way from Sri Lanka ahead of the 2017 ICC World Cup final https://t.co/sfq9y5BwEW #TeamIndia
— BCCI (@BCCI) July 22, 2017
বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রায়না সকলেই ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তাঁরা জানেন লড়াইটা কোন স্তরে হয়। লর্ডসের মাঠে ভারতীয় মেয়েদের লড়াইতে তাই তাঁরাও গর্বিত।
পিছিয়ে নেই বলিউড জগতও। শাহরুখ খান থেকে ইরফান খান তাঁরাও দারুণ গর্বিত ভারতীয় মেয়েদের পারফরমেন্সে। চাক দে -র কবীর খানের মত মাঠে থেকে প্রতি ক্রিকেটারকে আলিঙ্গন করতে চান তিনি। দারুণ কাজ করেছেন ভারতের মেয়েরা, দেশকে এনে দিয়েছেন গর্ব। ইরফানেরও মত যেভাবে প্যাশনের সঙ্গে ভারতীয় মহিলা ব্রিগেড মাঠে পারফর্ম করেছেন তা কুর্নিশ যোগ্য।
Click it and Unblock the Notifications