ভারত-পাকিস্তান ফাইনালে মাত্র কয়েক সেকেন্ডের টিভি বিজ্ঞাপন দিতে কত টাকা লাগবে জানেন কি!

ভারত-পাকিস্তান ফাইনালে বিজ্ঞাপনী দর যে আকাশছোঁয়া হবে তা স্বাভাবিক। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, রবিবার ভারত-পাক ফাইনাল উপলক্ষে স্টার স্পোর্টসের বিজ্ঞাপনী দর ১০ গুন বেড়ে গিয়েছে।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচ ঘিরে সবদিক থেকে উত্তেজনা একেবারে চরমে উঠেছে। রবিবার টিভি বিজ্ঞাপনের জন্য অন্যান্য দিনের চেয়ে দশগুণ বেশি টাকা দর চাওয়া হয়েছে।

খেলার দুনিয়ায় যত লড়াই রয়েছে, তার মধ্যে অন্যতম সেরা ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালেই তা প্রমাণ হয়ে গিয়েছে ফের একবার। কারণ সেইদিন সারা পৃথিবী জুড়ে ১০০ কোটি মানুষ টিভির পর্দায় চোখ দিয়ে বসেছিল।

ভারত-পাকিস্তান ফাইনালের দিন আকাশছোঁয়া দর টিভি বিজ্ঞাপনের

ফলে এতবড় একটি খেলার ইভেন্টে বিজ্ঞাপনী দর যে আকাশছোঁয়া হবে তা স্বাভাবিক। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, রবিবার ভারত-পাক ফাইনাল উপলক্ষে স্টার স্পোর্টসের বিজ্ঞাপনী দর ১০ গুন বেড়ে গিয়েছে।

আগে যেখানে ৩০ সেকেন্ডের স্লটের জন্য ১০ লক্ষ টাকা দিতে হতো, এখন সেখানে শুধু এই নির্দিষ্ট দিনের জন্য দিতে হবে ১ কোটি টাকা করে। অর্থাৎ অন্তত ১০ গুন বেশি টাকা।

এমনিতে খেলার মাঝে, আগে-পের বিজ্ঞাপনী স্লট প্রায় ভর্তিই রয়েছে। নিসান মোটরস, ইন্টেল কর্প, এমিরেটস, ওপ্পো, এমআরএফের 'প্রি-বুকড' বিজ্ঞাপনই জায়গা নিয়ে নিয়েছে। তবে এই পার্টনাররা বাদে মাত্র ১০ শতাংশ জায়গা ফাঁকা রাখা হয়েছে, যার দামই এত আকাশছোঁয়া বলা হচ্ছে। ফলে এখন ভারত-পাকিস্তান ফাইনাল দখে কেউ আগ্রহী হলে সেই সংস্থাকে দশগুন বেশি দাম দিয়ে স্লট কিনতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+