Tushar Deshpande: জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মাহির সতীর্থ, দেখুন তুষার দেশপান্ডের এনগেজমেন্টের ছবি

আইপিএল শেষেই জীবনের দ্বিতীয় ইনিংসের ঘোষণা করে দিলেন তুষার দেশপান্ডে। সোমবারই মুম্বইয়ে বাগদান সেরে নিলেন সিএসকে দলের এই পেসার। বান্ধবী নবা গদ্দামওয়ারের সঙ্গে জীবনের পথ চলার অঙ্গীকার করলেন তুষার।

মুম্বইয়ে তুষার-নবার বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। পাশাপাশি সিএসকে বোলারের বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধবও এনগেজমেন্ট অনুষ্ঠানের সাক্ষী থাকলেন। বাগদানের পর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তুষার। তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে দুজনের হাতের তালুতে রয়ছে একটি লাল বলের তার উপরে দুটি রিং। এই ছবি সমাজ মাধ্যমে কিন্তু বেশ হিট।

তুষার

তুষার তাঁর জীবনের খবর জানিয়ে ইন্সটাগ্রামে যে পোস্টটি করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, 'ওর প্রোমোশন হল। আমার স্কুলের ক্রাশ থেকে এখন ও আমার বাগদত্তা।'

ছোটবেলা থেকেই নবা গদ্দামওয়ারের সঙ্গে পরিচিত তুষার। তাঁদের প্রেমের সম্পর্কও বেশ পুরানো। অবশেষে সেই প্রেমই পরিণতি পেল। বাগদান পর্বের পর কবে রীতিমেনে সাত পাকে বাধা পড়বেন তুষার? সেটা নিয়েই এখন চলছে চর্চা।

এরআগে বিয়ে করেছেন সিএসকে দলের আরও এক ক্রিকেটার ঋতুরাজ গাইকোয়াড। সদ্য মহারাষ্ট্রের মহিলা ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের সঙ্গে বিয়ে হয়েছে ঋতুরাজের। তাই বন্ধু, সতীর্থ তুষারের এনগেজমেন্টের পর এমন মজার কমেন্ট করেছেন ঋতু।

তুষার

ইন্সটাগ্রামে সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় তুষারকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভেচ্ছা তুষার। আর এই ক্লাবে তোমাকে স্বাগত জানাই।' তাঁর পাশাপাশি সূর্যকুমার যাদব, মোহিত শর্মা ও শিবম মাভিরাও শুভেচ্ছা জানিয়েছেন তুষারকে। সিএসকের ক্রিকেটার শিবম দুবে সস্ত্রীক হাজির ছিলেন তুষার-নবার এনগেজমেন্টে।

তুষার

আইপিএলে আমেদাবাদে ফাইনালে সেভাবে ভাল বল করতে না পারলেও পুরো আইপিএল জুড়ে বল হাতে দারুণ পারফরম্যান্ড করেন মুম্ইয়ের ছেলে তুষার দেশপান্ডের। সিএসকের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এ বারের আইপিএলে ধোনির দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার হয়েছেন তুষার দেশপান্ডে। ১৬টি ম্যাচে খেলে ২১টি উইকেট নিয়েছেন তিনি।


২০ লক্ষ টাকায় আইপিএলের নিলামে তুষারকে কিনেছিল সিএসকে। এবারের আইপিএলে ২১টি উইকেট নেন ২৮ বছরের মুম্বইয়ের এই তারকা পেসারের। এবারের আইপিএলে মাহির দলকে চ্যাম্পিয়ন বানানোর জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন তুষার। সিএসকের এই তারকা ১৬তম আইপিএলে লাইমলাইটে এসেছিলেন।

আইপিএল শেষের পরই এবার ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করলেন সিএসকে দলের ক্রিকেটার তুষার দেশপান্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+