অবমাননাকর আচরণের জন্য অভিযোগ আইসিসি-বিসিসিআই-এ, বিপাকে কোহলি

পার্থ, ৪ মার্চ : ভারতীয় সাংবাদিকের সঙ্গে বিরাট কোহলির অবমাননাকর আচরণ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় দলের কর্তৃপক্ষ বিষয়টিকে হাল্কাভাবে দেখানোর চেষ্টা করলেও তা বিফল হয়েছে। আইসিসি এবং বিসিসিআই-এর কাছে এ নিয়ে ইতিমধ্যে নালিশ জানানো হয়েছে।

যদিও বিসিসিআই-এর সদ্যনির্বাচিত সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, "বিরাট বিষয়টি বিস্তারে জানিয়েছেন। ভারতের জন্য বিশ্বকাপের এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইস্যুগুলি আমাদের আপাতত সরিয়ে রাখা উচিত। তাঁর যে বুঝতে ভুল হয়েছিল বিরাট নিজেও পরোক্ষভাবে তা জানিয়েছেন। বিষয়টি এখানেই শেষ হওয়া ভাল।"

অবমাননাকর আচরণের জন্য অভিযোগ আইসিসি-বিসিসিআই-এ, বিপাকে কোহলি

একইসঙ্গে ঠাকুর এও জানিয়েছেন, ভবিষ্যতে এধরণের ঘটনা এড়িয়ে যাওয়া বাঞ্ছনীয়। বিষয়টি মাথায় রাখাও অত্যন্ত প্রয়োজন। আমি এখনও খেলোয়াড়দের সঙ্গে কথা বলিনি। দলের কর্তৃপক্ষে রয়েছেন, তারাই বিষয়টি দেখছেন।"

যদিও বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই ভারতীয় দলের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভারতীয় দলের কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "ভুল বোঝাবুঝি হয়েছিল কোনও অশ্রাব্য গালির ব্যবহার হয়নি। নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে এবিষয়ে তৎক্ষণাৎ কথা বলেছেন বিরাট, বিষয়টি সেখানেই শেষ হয়ে গিয়েছে।"

যদিও তাতে চিঁড়ে গলছে না। ইংরাজি দৈনিক হিন্দুস্তান টাইমসের সাংবাদিকের উপর চোটপাট করেন কোহলি, আর তাই ওই দৈনিকের পক্ষ থেকে আইসিসি ও বিসিসিআই-কে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

শুধু তাই নয়, নিজের আচরণের ফলে ভারতীয় আইনের কোনও ধারা কোহলি লঙ্ঘণ করেছেন কিনা তা নিয়ে রীতিমতো পরীক্ষা শুরু করেছে ওই দৈনিক। কোনওভাবে এই আচরণের জন্য কোহলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যান কি না তাও দেখছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+