সিপিএলে জামাইকার মুখোমুখি নাইট রাইডার্স, দুই দলের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ
সিপিএলে জামাইকার মুখোমুখি নাইট রাইডার্স, দুই দলের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জামাইকা তালাওয়াসের মুখোমুখি হচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্স। দুই দলই ইতিমধ্যে টুর্নামেন্টে একটি করে ম্যাচ জিতে বসে রয়েছে। তাই এদিনের ম্যাচে জ্যামাইকা ও নাইট রাইডার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

জামাইকা তালাওয়াসের শক্তি
জামাইকা তালাওয়াসই একমাত্র দল, যারা ক্যারিবিয়ান লিগের এক ম্যাচ কেবল স্থানীয় ক্রিকেটারদের দিয়ে দল গড়ে বাজিমাত করেছিল। যদিও সেই দলে এখন বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। দেশি-বিদেশি ক্রিকেটারদের একটা অংশই এখন জামাইকা তালাওয়াসের প্রধান শক্তি বলা চলে। আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, সন্দীপ লামিছানে, তাবারেজ শামসি তাঁদের মধ্যে অন্যতম।

জামাইকা তালাওয়াসের দুর্বলতা
অতিরিক্ত তারকা নির্ভরতাই দুই বারের সিপিএল চ্যাম্পিয়ন জামাইকা তালাওয়াসের অন্যতম দুর্বলতা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে দলের বোলিং বিভাগও সন্দীপ লামিছানে, তাবরেজ শামসি নির্ভর হওয়াকেও অশনি সঙ্কেত বলে মনে করা হচ্ছে।

জামাইকা তালাওয়াসের সম্ভাব্য প্রথম একাদশ
গ্লেন ফিলপ্স (উইকেটরক্ষক), চাদউইক ওয়ালটন, জের্মেইন ব্ল্যাকউড, রভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, আসিফ আলি, কার্লোস ব্রাথওয়েট, ওশেন থমাস, সন্দীপ লামিছানে, মুজিব উর রহমান, ফিদেল এডওয়ার্ডস।

ত্রিনবাগো নাইট রাইডার্সের শক্তি
কাইরন পোলার্ড, ডোয়েন ব্র্যাভো, লেন্ডল সিমন্স, কলিন মুনরোর মতো মারকাটারি ব্যাটসম্যানরা যে দলে থাকবেন, তারা যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ভারী হবে, তা তো স্বাভাবিক। নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান টিম সাইফার্টের অন্তর্ভূক্তি নাইট রাইডার্স দলের ভারসাম্য বাড়িয়েছে।

ত্রিনবাগো নাইট রাইডার্সের দুর্বলতা
ব্যাটিংয়ের মতো ত্রিনবাগো নাইট রাইডার্সের বোলিং বিভাগ ততটা শক্তিশালী নয় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে গত ম্যাচে সুনীল নারিনের পারফরম্যান্স মনে ধরেছে ক্রিকেট প্রেমীদের।

ত্রিনবাগো নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ
লেন্ডল সিমন্স, সুনীল নারিন, কলিন মুনরো, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোয়েন ব্রাভো, সিকান্দার রাজা, জায়দেন সেলস, ফওয়াদ আহমেদ, আলি খান।

কার কোথায় অবস্থিতি
সিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স ও জামাইকা তালাওয়াস। পয়েন্টের নিরিখে দুই দল সমান হলেও রান রেটে নাইট রাইডার্সের থেকে একধাপ এগিয়ে রয়েছে।

কোথায় ও কখন ম্যাচ
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সিপিএলের ষষ্ঠ ম্যাচে জামাইকা তালাওয়াসের মুখোমুখি হচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোর তিনটে থেকে শুরু হবে ম্যাচ।

পিচ রিপোর্ট এবং আবহাওয়া
এখনও পর্যন্ত টুর্নামেন্ট যতটা গড়িয়েছে, তাতে এই মাঠের পিচে সহায়তা পেয়েছেন ফাস্ট বোলাররা। এদিনের ম্যাচেও একই রকম পিচ হবে বলে খবর। এদিন ত্রিনিদাদে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications