সিপিএলে ফের নারিন ঝড়, বিধ্বস্ত রাসেল ও জামাইকা, নাইটদের দ্বিতীয় জয়

সিপিএলে ফের নারিন ঝড়, ছিন্নভিন্ন রাসেল ও জামাইকা, নাইটদের দ্বিতীয় জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। জামাইকা তালাওয়াসকে হারিয়ে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় জয় পেলেন কাইরন পোলার্ডরা। আবারও ব্যাটে-বলে কামাল দেখালেন সুনীল নারিন। ততধিকই ব্যর্থ হলেন জামাইকা তালাওয়াসের ভরসা তথা তারকা আন্দ্রে রাসেল।

সিপিএলে ফের নারিন ঝড়, বিধ্বস্ত রাসেল ও জামাইকা, নাইটদের দ্বিতীয় জয়

ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাইটদের অধিনায়ক পোলার্ড। তাঁর সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন ত্রিনবাগোর বোলাররা। জামাইকার ওপেনার ওয়ালটনকে শূন্য রানে ফিরিয়ে দেন আলি খান। দ্বিতীয় ওপেনার গ্লেন ফিলিপ (৫৮) দুর্দান্ত লড়লেও অন্যদিক থেকে তিনি কোনও সহযোগিতা পাননি। ব্যর্থ হন অধিনায়ক রোভম্যান পাওয়েল (৮), আন্দ্রে রাসেল (২৫), কার্লোস ব্রাথওয়েট (১), আসিফ আলি (২২)। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে সক্ষম হয় জামাইকা তালাওয়াস।

এই ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে দারুণ বোলিং করেন আলি খান ও জায়দেন সেলেস। দুই বোলারই ২টি করে উইকেট নেন। সুনীল নারিন, ফওয়াদ আহমেদ ও ডোয়েন ব্রাভো ১টি করে উইকেট নিয়ে জামাইকা তালাওয়াসের ব্যাটিং বিভাগকে কার্যত পঙ্গু করে দেন।

জবাবে ত্রিনবাগো নাইট রাইডার্সের শুরুটাও যে খুব ভালো হয়েছে, তা বলা যাবে না। খাতা খোলার আগেই নাইট ওপেনার লেন্ডল সিমন্সকে সাজঘরের রাস্তা দেখান পেসার ফিদেল এডওয়ার্ডস। এরপর অপর ওপেনার সুনীল নারিন ও কলিন মুনরোর মধ্যে ৭৫ রানে পার্টনারশিপ হয়। ৩৮ বলে ৫৩ রান করে আউট হওয়ার আগে সাতটি চার ও ২টি ছক্কা হাঁকান ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা নারিন। ৪৬ বলে ৪৯ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মুনরো। ৫টি চার ও ২টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ১৮.১ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স।

জামাইকা তালাওয়াসের হয়ে একটি করে উইকেট নেন ফিদেল এডওয়ার্ডস, মুজিব উর রহমান ও সন্দীপ লামিছানে। টুর্নামেন্টে দ্বিতীয় বারের জন্য ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সুনীল নারিন। এই জয়ের ফলে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ খানের দল। সম পরিমাণ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+