Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইতিহাস তৈরি করল নাইট রাইডার্স

ইতিহাস তৈরি করল নাইট রাইডার্স

নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির প্রথম মহিলা দল হিসেবে অনন্য কৃতিত্ব অর্জন করল ত্রিনবাগো নাইট রাইডার্স। ত্রিনবাগো নাইট রাইডার্সের মহিলা দল ঐতিহাসিক প্রথম মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল দেয়েন্দ্রা ডটিনের নেতৃত্বে।

ইতিহাস তৈরি করল নাইট রাইডার্স

ডটিনের অধিনায়োকচিত ইনিংস এবং আনিসা মহম্মদের দুর্ধর্ষ বোলিং-এর উপর নির্ভর করে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স। ১০ রানে বার্বাজোড রয়্যালসকে পরাজিত করে মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় নাইট রাইডার্স। টসে জিতে বার্বাডোজ রয়্যালসের অধিনায়ক হেলি ম্যাথিউজ ত্রিনবাকো নাইট রাইডার্সকে ব্যাটিং করতে পাঠান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই ম্যাচে প্রথমে ব্যটিং করে ১০০ রান তোলে নাইটরা।। নাইটের এই ইনিংসের অর্ধেকেরও বেশি রান আসে অধিনায়ক ডটিনের ব্যাট থেকে। ডটিন খেলতে না পারলে ত্রিনবাগো নাইট রাইডার্স ৫০ রান তুলতে পারত কি না সংশয় রয়েছে।

বার্বাডোজের হয়ে ৩ উইকেট নেন দলটির অধিনায়ক হেলি ম্যাথিউজ, যার মধ্যে রয়েছে ডটিনের গুরুত্বপূর্ণ উইকেটটনি।। একটি করে উইকেট পান কুয়েনা জোসেফ, আফি ফ্লেচার, ক্লয়ে ট্রিয়ন এবং শাকিরা সেলমান। কুয়েলা জোসেফ এবং আফি ফ্লেচার দুর্দান্ত বোলিং করেন। কুয়েলা ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করেন এবং আফি খরচ করেন ৪ ওভারে ১১ রান।

ওয়ার্নার পার্কে কম রানের মধ্যে মহিলা নাইট দলকে আটকে রাখলেও ব্যাটসম্যানরা সঙ্গ দেয়নি বার্বাডোজের দলকে। একক ভাবে অধিনায়ক ম্যাথিউজ শুধু লড়াই চালিয়ে যান কিন্ত তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি যোগ্য সঙ্গ। ৯০ রান করা বার্বাডোজের ৪৬ রান একাই করেন তিনি। শেষ পর্যন্ত তিনিও চাপ সামলাতে সামলাতে আর পারেননি লক্ষ্যে দলকে পৌঁছিয়ে দিতে। ৪৬ রানে আনিসা মহম্মদের বলে আউট হন তিনি।

নাইট রাইডার্সের ৩.৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নেন আনিসা মহম্মদ, এই তিন উইকেটের মধ্যে রয়েছে বার্বাডোজের এক মাত্র ছন্দে থাকা অধিনায়ক হেলি ম্যাথিউজের উইকেট। এ ছাড়া নাইট দের হয়ে দু'টি করে উইকেট নেন শিনিতা গ্রিমন্ড, হেলি জেনসেন, সানি লুস। লি-অ্যান কিরবি পান একটি উইকেট।

দুই দলের একাদশ:

ত্রিনবাগো নাইট রাইডার্স:

নাতাশা ম্যাকলিন (উইকেটরক্ষক), সানি লুস, কিশোনা নাইট, লি-আন কিরবি, দেয়েন্দ্রা ডটিন (অধিনায়ক), হেলি জেনসেন, আনিসা মহম্মদ, শিনিতা গ্রিমন্ড, গীতিকা কোদালি, জানিলিয়া গ্লাসগো, কানিসা আইজ্যাক

বার্বাডোজ রয়্যালস:

রিনিস বোয়সে (উইকেটরক্ষক), ক্লয়ে ট্রিয়ন, ব্রিটনি কপার, মেন্ডি মাংরু, হেলি ম্যাথিউজ (অধিনায়ক), শিনেলা হেনরি, আলিয়া আলিনে, শাকিরা সেলমন, আফি ফ্লেচার, কুয়েনা জোসেফ, স্নিগ্ধা পল

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+