এই বিশেষ কারণে স্ব-ইচ্ছায় সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে সরে দাঁড়ালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার
এই বিশেষ কারণে স্ব-ইচ্ছায় সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে সরে দাঁড়ালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার
নিউজিল্যান্ড ক্রিকেটের সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে সরে দাঁড়াতে চাইলেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের তারকা পেসার নিজেই সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

নিউজিল্যান্ডের সেন্ট্রালকন্ট্র্যাক্ট থেকে সরে দাঁড়ালেন ট্রেন্ট বোল্ট:
নিউজিল্যান্ড ক্রিকেটের সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রেন্ট বোল্ট। আধুনিক সময়ে বিশ্ব ক্রিকেটেরে অন্যতম সেরা বোলার বোল্ট। যে কোনও দিনই ম্যাচ উইনার হয়ে ওঠার ক্ষমতা রাখেন বাম হাতি এই পেসার। কিন্তু তিনি নিজেই অনুরোধ করেন বোর্ডকে তাঁকে সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য। প্রথমে রাজি না হলেও দীর্ঘ আলোচনার পর বোর্ড রাজি হয়।

কী কারণে বোল্টের এই অনুরোধ:
ট্রেন্ট বোল্টের এই অনুরোধের নেপথ্যে রয়েছে দুইটি প্রধান কারণ। প্রথমত, বোল্ট চান আরও বেশি সময় নিজের পরিবারকে দিতে, পরিবারের সঙ্গে কাটাতে এবং দ্বিতীয় কারণ হয় তিনি চান সারা বিশ্বে ঘুরে ঘুরে বিভিন্ন ঘোরেয়া লিগে খেলতে। ৩৩ বছর বয়সী এই পেসার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে নিজের অনুরোধ রাখেন। দুই পক্ষের মধ্যে একাধিক বার আলোচনার পর তাঁর অনুরোধ মেনে নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বোল্টের সিদ্ধান্তকে সম্মান জানায় নিউজিল্যান্ড:
নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ্য আধিকারিক ডেভিড হোয়াইট বলেছেন, "ট্রেন্ট বোল্টের অবস্থানকে আমরা সম্মান জানাই। পুরোপুরি কন্ট্র্যাক্টেট ক্রিকেটার হিসেবে ওকে হারাতে হওয়াটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। ওর জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রয়েছে। ২০১১ সালে টেস্ট দলে অভিষেকের পর থেকে ব্ল্যাকক্যাপসের হয়ে অনবদ্য অবদান রেখেছে ও এবং বর্তমানে সারা বিশ্বে মাল্টি ফরম্যাট ক্রিকেটে অন্যতম সেরা বোলার হিসেবে গণ্য করা হয় ওকে। ও যে সাফল্য অর্জন করেছে তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।"

পরিবারের কারণে এই সিদ্ধান্ত, জানান বোল্ট:
এই সিদ্ধান্তের নেপথ্যে পরিবারকে বেশি করে সময় দেওয়াটাই মূল কারণ তা বোঝা গিয়েছে বোল্টের কথা থেকে। তিনি বলেছেন, "এটা আমার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত এটা এবং আমি নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাতে চাই তাঁরা আমায় সাহায্য করার জন্য। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম দেশের হয়ে খেলার জন্য। বিগত ১২ বছরে ব্ল্যাকক্যাপসের হয়ে আমি যা অর্জন করতে পেরেছি তার জন্য গর্বিত। এই সিদ্ধান্ত আমার স্ত্রী গার্ট এবং তিন জন ছোট ছেলের জন্য। পরিবার আমার কাছে সব থেকে বড় অনুপ্রেরণা থেকেছে। তাঁদের আগে রাখতে এবং ক্রিকেটের পর জীবন কাটানোর প্রস্তুতি নিচ্ছি।"












Click it and Unblock the Notifications