আইপিএলের গত মরশুমে কোন দল কটি উইকেট নিয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক
আইপিএলের গত মরশুমে কোন দল কটি উইকেট নিয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক
ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রভাব। দেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৫ জন। আক্রান্তের সংখ্যা প্রায় সাতশো। এহেন পরিস্থিতিতে এবছর আদৌ আইপিএল আয়োজন করা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তাই দেখে নেওয়া যাক আইপিএলের গত মরশুমে কোন দল কটি করে উইকেট নিয়েছে।

কলকাতা নাইট রাইডার্স
আইপিএলের গত মরশুমে প্লে-অফে উঠতে না পারায় ১৪টি ম্যাচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। ২৪১৯ দেওয়ার পাশাপাশি ৫৬টি উইকেটও নিয়েছিল তারা। কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন অল-রাউন্ডার আন্দ্রে রাসেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের গত মরশুমে লিগ তালিকার অষ্টম বা সর্বশেষ স্থানে শেষ করলেও, ১৪টি ম্যাচ খেলে ৬৯টি উইকেট নিতে সক্ষম হয়েছিল তারা। আরসিবি-র হয়ে সর্বাধিক ১৮টি উইকেট নিয়েছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল।

রাজস্থান রয়্যালস
আইপিএলের গত মরশুমে ১৪ ম্যাচ খেলা রাজস্থান রয়্যালস ৭২টি উইকেট নিয়েছিলেন। আরআরের হয়ে সর্বাধিক ২০ উইকেট নিয়েছিলেন স্পিনার শ্রেয়স গোপাল।

কিংস ইলেভেন পাঞ্জাব
গত আইপিএলে ১৪টি ম্যাচ খেলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। মোট ২৫০৩ রান দেওয়ার পাশাপাশি ৭৬টি উইকেটও নিয়েছিল প্রীতি জিন্টার দল। পাঞ্জাবের হয়ে সর্বাধিক ১৯টি উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি।

সানরাইজার্স হায়দরাবাদ
২০১৯ আইপিএলের প্লে-অফে পৌঁছনো সানরাইজার্স হায়দরাবাদে টুর্নামেন্টে ২২০০ রান দেওয়ার পাশাপাশি ৮১টি উইকেট নেয়। এসআরএইচ-র হয়ে সর্বাধিক ১৯ উইকেট নেন বাঁ-হাতি ফাস্ট বোলার খলিল আহমেদ।

মুম্বই ইন্ডিয়ান্স
২০১৯ আইপিএলের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে তালিকার তিন নম্বরে। টুর্নামেন্টের গত সংস্করণে ৮৭টি উইকেট নেয় রোহিত শর্মার দল। দলের হয়ে সর্বাধিক ১৯টি উইকেট নিয়েছিলেন পেসার জসপ্রীত বুমরাহ।

চেন্নাই সুপার কিংস
আইপিএলের গত মরশুমের রানার্স চেন্নাই সুপার কিংস, টুর্নামেন্টে ৯০টি উইকেট নেয়। ধোনির দলের হয়ে সর্বাধিক ২৬ উইকেট নিয়েছিলেন ইমরান তাহির।

দিল্লি ক্যাপিটালস
২০১৯ আইপিএলের প্লে-অফে পৌঁছনো দিল্লি ক্যাপিটালস, টুর্নামেন্টে মোট ৯৮টি উইকেট নেয়। ডিসি-র হয়ে সর্বাধিক ২৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications