পাঞ্জাবকে শ্রীলঙ্কা দেখিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার চাঁই গ্রেফতার, জেরা করবে বিসিসিআই

পাঞ্জাবকে শ্রীলঙ্কা দেখিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার চাঁই গ্রেফতার, জেরা করবে বিসিসিআই

বিসিসিআইয়ের চোখে ধুলো দিয়ে পাঞ্জাবের কোনও এলাকাকে শ্রীলঙ্কা বলে চালিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার অভিযোগে মূল চক্রী তথা আন্তর্জাতিক ফিক্সার রবিন্দর দান্দিওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে এই মামলা এবং ম্যাচ ফিক্সিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে মঙ্গলবার তাকে জেরা করবে ভারতীয় ক্রিকেটের দুর্নীতি বিরোধী শাখা।

পাঞ্জাবকে শ্রীলঙ্কা দেখিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার চাঁই গ্রেফতার, জেরা করবে বিসিসিআই

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাঞ্জাবের কোনও এক স্থানে ২৯ জুন থেকে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু হয়েছিল। ৫ জুলাই তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআইয়ের চোখে ধুলো দিতে ওই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হচ্ছে বলে জানানো হয় বলে অভিযোগ। ইউ টিউবের পাশাপাশি ফ্যানকোড অ্যাপ, ডায়ামন্ড, স্কাই, লোটাস, টেনবেট, স্পিন এবং পাঞ্জাব এক্সচেঞ্জের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ম্যাচগুলি দেখানো হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় জড়িত সন্দেহে তিন দিন আগে বুকি রাজেশ গর্গ এবং পঙ্কজ আরোরা নামে দুই বুকিকে গ্রেফতার করেছিল পাঞ্জাবের মোহালি পুলিশ। তাদের জেরা করেই জানা যায় যে টুর্নামেন্টের মাস্টার মাইন্ড কুখ্যাত রবিন্দর দান্দিওয়াল। সোমবার তাকেও গোপন ডেরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিন অভিযুক্তকেই পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। ঘটনায় পাঞ্জাবের বেশকিছু রঞ্জি ক্রিকেটারের জড়িত থাকারও প্রমাণ পেয়েছে তদন্তকারীরা।

উল্লেখ্য এই রবিন্দর দান্দিওয়ালের নামই বিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিং চক্রের মাথা হিসেবে উঠে এসেছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশ পাঞ্জাবের মোহালিবাসী বুকির নাম বিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিং কাণ্ডের মাথা বলে উল্লেখ করেছে। রবিন্দর টেনিস বিশ্বের পিছনের সারির খেলোয়াড়দের মোটা টাকার বিনিময়ে ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয় বলে অভিযোগ। এ খবর জানার পরেই নড়েচড়ে বসেছিল বিসিসিআই। টেনিসের পাশাপাশি রবিন্দর দান্দিওয়াল ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও জড়িত কিনা, তা খতিয়ে দেখতে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী শাখা।

খোঁজ-খবর নিয়ে জানা যায় সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট রয়েছে রবিন্দর দান্দিওয়ালের। 'দান্দিওয়াল এ.কে.এ. আরএস দান্দিয়াল' নামে প্রোফাইল খুলে রেখেছে অভিযুক্ত। সোশ্যাল অ্যাকাউন্টে নিজেকে ভারতীয় ক্রিকেট কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, ক্রিকেট প্রিমিয়ার লিগের চেয়ারম্যান হিসেবেও পরিচয় দিয়েছে দান্দিওয়াল। সেই প্রোফাইল খতিয়ে দেখে বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী শাখার প্রধান অজিত সিংয়ের বক্তব্য, নেপালে একটি ক্রিকেট লিগ আয়োজন করেছিল দান্দিওয়াল। সেই টুর্নামেন্টে দুর্নীতির অভিযোগ ওঠে। তখন থেকেই দান্দিওয়াল আইসিসি-রও নজরে রয়েছে বলে দাবি অজিত সিংয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+