আইপিএল নিলামে আকাশ ছোঁয়া দর পাওয়া এই ‘অখ্যাত’ ক্রিকেটারদের সম্পর্কে এই তথ্যগুলি জানতেন?
আইপিএল-এর কোটিপতি অখ্যাতদের সম্পর্কে এই তথ্যগুলি জেনে নিন
আইপিএল-এর নিলামে রাতারাতি কোটি পতি হয়ে গিয়েছেন অনেকে, তাদের মধ্যে ঘরোয়া ক্রিকেটের সৌজন্যে বেশ কিছু মুখ পরিচিত হলেও এই রকম বহু ক্রিকেটার রয়েছেন যাঁদের নাম আগে কখনও সে ভাবে শোনা যায়নি ক্রিকেট সার্কিটে কিন্তু তাঁরাই হয়ে গিয়েছেন কোটিপতি। এত ঝলকে নজর রাখুন এই রকমই পাঁচ ক্রিকেটারের দিকে।

অনুজ রাওয়াত:
আনক্যাপড এই উইকেটরক্ষক- ব্যাটসম্যানকে ২০২২ নিলামে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বেস প্রাইজ ২০ লক্ষ টাকা থেকে তাঁর পকেটে ঢুকেছে ৩.৪০ কোটি টাকা। উত্তরাখণ্ডের এই বাঁ হাতি ব্যাটসম্যান দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ঘরোয়া ক্রিকেটে ৬০টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ২৭টি টি-২০। এখনও পর্যন্ত ২৭ ম্যাচ থেকে তাঁর সংগ্রহ ৫০১ রান। দিল্লির জার্সিতে ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় অনুজের। ৬ অক্টোবর প্রথম ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ৭১ এবং ১৩ রান করেছিলেন তিনি। উইকেটের পিছনের নিজের অবদান রেখেছিলেন অনুজ। ২০১৯-২০ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে এখনও পর্যন্ত ৯২৫ রান করেছেন অনুজ। স্ট্যাম্পের পিছনে ৮২টি উইকেটের ক্ষেত্রে নিজের অবদান রেখেন অনুজ। লিস্ট এ এবং টি-২০ ফরম্যাটে তাঁর গড় যথাক্রমে ৩৫ এবং ২৬।

যশ দয়াল:
উত্তর প্রদেশের এই বাঁ-হাতি পেসার ২০ লক্ষ টাকার বেস প্রাইজ ক্যাপে নিজেকে রেখেছিলেন। খুব বেশি কিছু এই নিলাম থেকে আশা ছিল না তাঁর। কিন্তু ভাগ্য অন্য কিছুই স্থির করে রেখেছিল। আইপিএল-এর নয়া ফ্রাঞ্চাইজি গুজরাত টাইটানস অপর দুই ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বিডিং-এর রেসে পরাজিত করে ৩.২ কোটি টাকায় নিলামের দ্বিতীয় দিনে সই করিয়ে নেয়। বিজয় হাজারে ট্রফির শেষ সংস্করণে ৩.৭৭ ইকোনমি রেটে ৭ ম্যাচে ১৪টি উইকেট তুলে নিয়েছিলেন দয়াল।

বৈভব অরোরা:
কলকাতা নাইট রাইডার্সেরে এই ক্রিকেটারকে নিলাম থেকে তুলে নিয়েছে পঞ্জাব কিংস। এই পেসারকে তুলতে ২ কোটি টাকা খরচ করতে হয়েছে প্রীতি জিন্টার দলের। তিন ফরম্যাটের ক্রিকেটেই হিমাচল প্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বৈভব। ১২টি টি-২০ ম্যাচে ১২টি উইকেট রয়েছে তাঁর দখলে।

এন তিলক বর্মা:
ফের একবার অখ্যাত এক ক্রিকেটাররের জন্য চড়া দর হাঁকতে দেখা গেল মুম্বই ইন্ডিয়ান্সকে। হায়দরাবাদের এই অলরাউন্ডারকে পাওয়ার জন্য ১.৭ কোটি টাকা খরচ করে মুম্বইয়ের ফ্রাঞ্চাইজিটি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। সাত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ২১৫ রান। বিজয় হাজারে ট্রফিতে পাঁচ ম্যাচে ১৮০ রান করেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে বল হাতে পেয়েছিলেন চারটি উইকেট।

প্রশান্ত সোলাঙ্কি:
আইপিএল-এ লেগ স্পিনারদের চাহিদা বরাবরি তুঙ্গে। আইপিএল-এ চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংস ১.২ কোটি টাকায় সোলাঙ্কির সার্ভিস নিশ্চিত করে। ২০২০-২১ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় প্রশান্ত সোলাঙ্কির। মুম্বইয়ের জার্সিতে ৯টি লিস্ট এ ম্যাচে প্রতিনিধিত্ব এখনও পর্যন্ত করেছেন ২১ বছর বয়সী এই তরুণ। বিজয় হাজারে ট্রফি ২০২১-এ পুডুচেরির বিরুদ্ধে সেরা বোলিং ফিগার তৈরি করেছিলেন তিনি। ৪৮ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৫ উইকেট।












Click it and Unblock the Notifications