ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন কোন ক্রিকেটার ইংল্যান্ডের সহায়

ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন কোন ক্রিকেটার ইংল্যান্ডের সহায়

অনুশীলনের অনুমতি পেয়ে গিয়েছেন ক্রিকেটাররা। ফলে ৫ ফেব্রুয়ারি থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে শুরু হতে চলা চার ম্যাচের টেস্ট সিরিজের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বলা চলে। বিশ্বের অন্যতম দুই শক্তিশালী দলের মধ্যে টেস্ট মোকাবিলা যে হাড্ডাহাড্ডি হবে, তা ধরেই নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা। এ লড়াইয়ে ইংল্যান্ডের কোন কোন ক্রিকেটার ভারতীয় দলকে ভোগাতে পারেন, তাঁদের চিনে নেওয়া যাক।

জো রুট

জো রুট

ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এখনও পর্যন্ত দেশের হয়ে ৯৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪৯.৩৯-এর গড়ে ৮২৪৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। লাল বলের ফর্ম্যাটে ১৯টি শতরান ও ৪৯টি অর্ধশতরান রয়েছে রুটের। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তিনিই যে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ, তা অনায়াসে বলে দেওয়া যায়।

বেন স্টোকস

বেন স্টোকস

ইংল্যান্ড অল রাউন্ডার বেন স্টোকস দেশের হয়ে এখনও পর্যন্ত ৬৭টি টেস্ট খেলেছেন। ৩৭.৮৪-এর গড়ে ৪৪২৮ রান করেছেন বাঁ-হাতি। টেস্টে ১০টি শতরান ও ২২টি অর্ধশতরানের মালিক স্টোকস। লাল বলের ফর্ম্যাটে ১৫৮টি উইকেটও রয়েছে বাঁ-হাতি অল রাউন্ডারের। আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে বেন স্টোকস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে বিশ্বাস করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

জোফ্রা আর্চার

জোফ্রা আর্চার

ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চার এখনও পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩৮টি উইকেট রয়েছে ২৫ বছরের ক্যারিবিয়ান বংশোহদ্ভুত ক্রিকেটারের ঝুলিতে। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট তিন বার নিয়েছেন আর্চার। ৪৫ রান দিয়ে নেওয়া ৬ উইকেট তাঁর সেরা বোলিং স্পেল।

জেমস অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন

ইংল্যান্ডের বোলিং বিভাগের নেতা জেমস অ্যান্ডারসন বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০-এর বেশি উইকেট নিয়েছেন। দেশের হয়ে ১৫৭টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন জিমি। এক ইনিংসে তিরিশ বার পাঁচ ও তার বেশি উইকেট নেওয়া একমাত্র ফাস্ট বোলারও হয়েছেন অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তিনি গেম চেঞ্জার প্রতিপন্ন হতে পারেন।

স্টুয়ার্ট ব্রড

স্টুয়ার্ট ব্রড

ইংল্যান্ডের হয়ে ১৪৪টি টেস্ট খেলে ফেলেছেন ৩৪ বছরের স্টুয়ার্ট ব্রড। ৫১৭টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। টেস্টের এক ইনিংসে ১৮ বার পাঁচ ও তার বেশি উইকেট নেওয়া ব্রডের সেরা স্পেল ১৫ রান দিয়ে নেওয়া ৮ উইকেট। তাঁকে সামলে খেলতেই হবে বিরাট কোহলি শিবিরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+