গত মরসুমের স্মৃতি উস্কে আইপিএল ২০২১-এ বেগুনি টুপি জয়ের দৌড়ে যে যে বোলার

গত মরসুমের স্মৃতি উস্কে আইপিএল ২০২১-এ বেগুনি টুপি জয়ের দৌড়ে যে যে বোলার

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ২০২১ সালের আইপিএল। টুর্নামেন্টে ব্যাট ও বলের ভয়ানক যুদ্ধ দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দেখে নেওয়া যাক আগামী টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিতেন পারেন কোন কোন বোলার। তালিকায় বিদেশিদের পাশাপাশি রয়েছেন বেশ কয়েকজন দেশি ক্রিকেটার।

কাগিসো রাবাডা

কাগিসো রাবাডা

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন কাগিসো রাবাডা। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১৭ ম্যাচ খেলে ৩০ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। এবারও তাঁর কাছ থেকে তেমনই পারফরম্যান্স আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ

গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৫ ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দীর্ঘদিনের বিরতির পর বাইশ গজে ফিরতে চলা ভারতীয় ফাস্ট বোলার এবারের আইপিএলে বেগুনি টুপি জিততে পারেন।

রশিদ খান

রশিদ খান

বিশ্বের দুই নম্বর টি২০ বোলার রশিদ খান গত আইপিএলে ১৫ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছিলেন। এবারের আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রাহক হতে পারেন আফগানিস্তানের স্পিনার।

মহম্মদ শামি

মহম্মদ শামি

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএলে ১৪ ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। পাঞ্জাব কিংসের জার্সিতে এবার বেগুনি টুপির মালিক হতে পারেন ভারতীয় ফাস্ট বোলার।

যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চাহাল

গত আইপিএলে ১৫ ম্যাচ খেলে ২১ উইকেট নেওয়া যুজবেন্দ্র চাহাল সাম্প্রতিক সময়ে খুব একটা ভাল ফর্মে নেই। তবু এবার খেতাব জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে চাহালও এবারের আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহক হতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+