যুবরাজ থেকে রোহিত, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জ্বলে ওঠা পারফরম্যান্স একনজরে

যুবরাজ থেকে রোহিত, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জ্বলে ওঠা পারফরম্যান্স একনজরে

টেস্ট সিরিজের সাফল্য এবং ব্যর্থতাকে পিছনে ফেলে এবার টি-টোয়েন্টি সিরিজের জন্য কোমর বাঁধছে ভারত ও ইংল্যান্ড। ২০ ওভারের ফর্ম্যাটে দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা ধরে নেওয়া যায়। তার আগে দেখে নেওয়া যাক সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ব্যাটসম্যান কারা।

রোহিত শর্মা

রোহিত শর্মা

২০১৮ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি মোকাবিলায় মুখোমুখি হয়েছিল ভারত। আগে ব্যাট করে টিম ইন্ডিয়াকে পাহাড়প্রমাণ ১৯৯ রানের লক্ষ্য দিয়েছিলেন ব্রিটিশরা। তবু আট বল বাকি থাকতে ম্যাচ জিতেছিলেন মেন ইন ব্লু-রা। সৌজন্যে রোহিত শর্মার ৫৬ বলে ১০০ রানের অপরাজিত এবং বিধ্বংসী ইনিংস। ১১টি চার ও পাঁচটি ছক্কা এসেছিল হিটম্যানের ব্যাট থেকে।

কেএল রাহুল

কেএল রাহুল

২০১৮ সালেই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ জিততে ১৬০ রান করতে হত ভারতকে। ৫৪ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে একাই ভারতকে জয়ের মালা পরিয়েছিলেন কেএল রাহুল। দশটি চার ও পাঁচটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

যুবরাজ সিং

যুবরাজ সিং

২০০৭ সালে হওয়া প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ডারবানে হওয়া যে ম্যাচে ব্রিটিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়ে নজির গড়েছিলেন দেশের প্রাক্তন বাঁ-হাতি অল রাউন্ডার যুবরাজ সিং। ১৬ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন যুবি। ম্যাচ জিতেছিল ভারত।

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামী ১২ মার্চ ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে আরও চারটি ২০ ওভারের ম্যাচ খেলবে দুই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+