রবি অশ্বিনকে ছাপিয়ে টেস্ট ক্রিকেটের একনম্বর বোলার রবীন্দ্র জাদেজা

সদ্যসমাপ্ত রাঁচি টেস্টে অসাধারণ বোলিং করে বোলিং পার্টনার রবিচন্দ্রণ অশ্বিনকে পিছনে ফেলে টেস্ট বোলারদের ক্রমতালিকায় একনম্বরে উঠে এলেন রবীন্দ্র জাদেজা।
 

নয়াদিল্লি, ২১ মার্চ : সদ্যসমাপ্ত রাঁচি টেস্টে অসাধারণ বোলিং করে বোলিং পার্টনার রবিচন্দ্রণ অশ্বিনকে পিছনে ফেলে টেস্ট বোলারদের ক্রমতালিকায় একনম্বরে উঠে এলেন রবীন্দ্র জাদেজা। আইসিসি টেস্ট বোলারদের যে তালিকা প্রকাশ করেছে তাতে এক নম্বরে জাদেজা রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রবি অশ্বিন।

এই মুহূর্তে চার টেস্টের সিরিজে ভারত ও অস্ট্রেলিয়া ১-১ ব্যবধানে রয়েছে। শেষ টেস্ট হতে চলেছে হিমাচলপ্রদেশের ধর্মশালায়। সেই টেস্টে যে দল জিতবে সিরিজ ২-১ ব্যবধানে তারা জিতে নেবে। আর এক্ষেত্রে ভারতকে ম্যাচ জিততে হলে জাদেজা-অশ্বিন জুটির উপরে যে ভরসা করতে হবে তা বলাই বাহুল্য।

রাঁচি টেস্টে অশ্বিন সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে জাদেজা প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়েছেন। আর তার ফলে অশ্বিনকে ছাপিয়ে একধাপ এগিয়ে গিয়েছেন সৌরাষ্ট্রের এই স্পিনার। ম্যাচ শুরুর আগে পর্যন্ত অশ্বিন ও জাদেজা আইসিসি ক্রমতালিকায় টেস্ট বোলারদের মধ্যে যুগ্মভাবে শীর্ষে ছিলেন। তবে এখন সেরার সেরা জাদেজাই।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

রাঁচি টেস্টে রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ১২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৫২ রান দিয়ে ৪ উইকেট নেন। ফলে অশ্বিনকে ছাপিয়ে ৮৯৯ পয়েন্ট পেয়ে শীর্ষে চলে গিয়েছেন তিনি।

রবিচন্দ্রণ অশ্বিন

রবিচন্দ্রণ অশ্বিন

ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন এর আগে জাদেজার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন। তবে এই মুহূর্তে ৮৬২ পয়েন্ট পেয়ে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।

রঙ্গনা হেরাথ

রঙ্গনা হেরাথ

শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ ৮৫৪ পয়েন্ট পেয়ে আইসিসি ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। লঙ্কাবাহিনীর দলের স্পিন বিভাগের মূল ভরসা তিনিই।

জোস হ্যাজেলউড

জোস হ্যাজেলউড

অস্ট্রেলিয়ান জোরে বোলার হ্যাজেলউড এই সিরিজে দারুণ বল করছেন। মিচেল স্টার্কের অবর্তমানে অজি জোরে বোলিংয়ের মূল ভরসা এখন তিনিই। হ্যাজেলউড রয়েছেন চতুর্থ স্থানে।

জেমস অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন

ইংরেজ জোরে বোলার জেমস অ্যান্ডারসন ৮১০ পয়েন্ট পেয়ে টেস্ট বোলারদের ক্রমতালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। অভিজ্ঞ অ্যান্ডারসনের সব দেশের বিরুদ্ধেই ভালো করার রেকর্ড রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+