দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের সেরা চার স্বপ্নের অভিষেক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের সেরা চার অভিষেক

দোসরা অক্টোবর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের সেরা চার অভিষেক পারফরম্যান্স।

প্রবীণ আমরে

প্রবীণ আমরে

১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ডারবান টেস্টে ভারতের জার্সিতে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন প্রবীণ আমরে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৫৪ রান তাড়া করতে নেমে ৩৮-এ ৪ উইকেট হারায় ভারত। এরপর ব্যাট করতে নামা প্রবীণ আমরের ২৯৯ বলে ১০৩ রানের সুবাদে ম্যাচে ফিরেছিল সফরকারীরা।

ভিভিএস লক্ষ্মণ

ভিভিএস লক্ষ্মণ

১৯৯৬ সালে ভারতে টেস্ট ম্যাচ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে ভারতের হয়ে প্রথম বার টেস্ট খেলেছিলেন লেজেন্ড ভিভিএস লক্ষ্মণ। ১২৫ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলে ভারতকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচিয়েছিলেন হায়দরাবাদি।

বীরেন্দ্র শেহবাগ

বীরেন্দ্র শেহবাগ

ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগের আন্তর্জাতিক টেস্ট অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০১ সালে। প্রোটিয়াদের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টেস্ট ম্যাচে ১৭৩ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বীরু।

জসপ্রীত বুমরা

জসপ্রীত বুমরা

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে বহু আগেই নিয়মিত সদস্য হয়ে যাওয়া জসপ্রীত বুমরা ২০১৮ সালে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেন। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯ ওভারে ৭৩ রান দিয়ে মাত্র ১ উইকেট নেন বুমরা। তবে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+