বাইশ গজে’র এই দশটি রেকর্ড আর কখনওই হয়তো কেউ ভাঙতে পারবেন না
বাইশ গজে’র এই দশটি রেকর্ড আরও কখনওই হয়তো কেউ ভাঙতে পারবেনা না
রেকর্ড ভাঙা-গড়া'র খেলা প্রতিনিয়ত হয়ে চলেছে বাইশ গজে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ক্রিকেটার কারোর না করোর রেকর্ড ভাঙছেন। কিন্তু ক্রিকেট মাঠে এমন বহু রেকর্ড রয়েছে যা ভাঙা শুধু কঠিন-ই নয়, প্রায় অসম্ভব-ও বটে। এই প্রতিবেদনে সেই রকমই দশটি রেকর্ডের কথা তুলে ধরা হল যা ভাঙা কার্যত অসম্ভব।

ওডিআই ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ১৮ হাজারের বেশি রান:
আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিগনিত হন সচিন তেন্ডুলকর। একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে 'ক্রিকেট ঈশ্বর'রে মোট সংগ্রহ ১৮,৪২৬ রান। সচিনের এই রান ভাঙা কার্যত অসম্ভব। বিরাট কোহলি'কে অনেকে এই কৃতিত্ব অর্জন করার দাবিদার মনে করলেও সচিনের থেকে অনেক পিছনে রয়েছেন বিরাট। শুধু ওডিআই ক্রিকেটেই নয়, টেস্ট ক্রিকেটেও সচিন সর্বোচ্চ রানের মালিক।

ডন ব্র্যাডম্যানের ৯৯ রানের গড়:
বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যান মানা হয় ডন ব্র্যাডম্যান'কে। বিশ্ব ক্রিকেটের সব থেকে সফল ব্যাটসম্যান হিসেবে তাঁকেই মেনে নিয়েছে ক্রিকেট সার্কিট। কিংবদন্তি অস্ট্রেলীয় ব্যাটসম্যানের টেস্ট ক্রিকেটে ব্যাটিং গড় ৯৯.৯৪। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি'র মতো ব্যাটসম্যানরাও ব্র্যাডম্যানের এই গড়ের থেকে বহু যোজন দূরে। এই মুহূর্তে তাঁর এই রেকর্ড কারোর পক্ষে ভাঙা সম্ভব বলে মনে হয় না।

মুথাইয়া মুরলীধরনের সর্বাধিক উইকেট:
সচিন যেমন ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ঠিক তেমনই বোলারদের মধ্যে সেরার সেরা মানা হয় শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন'কে। মুরলীর ঝুলিতেই রয়েছে সর্বাধিক উইকেট। আন্তর্জাতিক কেরিয়ারে মুরলীর সংগৃহীত উইকেট সংখ্যা ১৩৪৭। অপর কিংবদন্তি অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। এই অস্ট্রেলীয় লেগ স্পিনারের মোট উইকেট সংখ্যা ১০০১।

নাইট ওয়াচম্যানের দ্বি-শতরান:
টেস্ট ক্রিকেটে অনেক সময়ই নাইট ওয়াচম্যানের ব্যবহার করে থাকে দলগুলি। মূলত একটি দল যখন তার সেরা ব্যাটসম্যানের উইকেট বাঁচানোর চেষ্টা করে তখন ব্যাটিং-এ পাঠানো হয় নাইট ওয়াচম্যান'কে। মূলত বোলাররাই এই দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু আপনাকে যদি বলি এমনই এক নাইট ওয়াচম্যান ব্যাট করতে নেমে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, বিশ্বাস হবে?
অবাক হবেন না এটাই বাস্তব। ২০০৬ সালে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেসন গিলিসপি নাইট ওয়াচম্যানের ভূমিকা পালন করতে এসে দ্বি-শতরান করেছিলেন। ২০১ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন গিলিসপি।

রোহিত শর্মার ২৬৪:
ওডিআই ফরম্যাটে এক ইনিংসে সর্বাধিক রান করার নজির তৈরি করেছেন রোহিত শর্মা। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে ২৬৪ রান করেছিলেন এই মুম্বইকর। এটিই এমনই একটি রেকর্ড যা রোহিত নিজের আগামী দিনে ভাঙতে পারবেন না। ওডিআই ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরি রয়েছে রোহিতের।

ক্রিস গেইলের ১৭৫ রানের ইনিংস:
২০১৩ সালে ক্রিস গেইল এমনই এক ইনিংস খেলেছিলেন যা গোটা ক্রিকেট বিশ্ব'কে স্তম্ভিত করে দিয়েছিল। আইপিএল-এ পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে গোটা মাঠে শুধু ছক্কা আর চারে বন্যা বয়েছিল। বোঝাও যায়নি কখন ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে ফেলেছিলেন গেইল, এতটাই চিত্তাকর্ষক ছিল তাঁর ব্যাটিং। ইতিহাস তৈরি করা ইনিংসটি খেলার জন্য গেইল বেছে নিয়েছিলেন চিন্নস্বামী স্টেডিয়াম'কে। এই ইনিংসের মধ্যেই টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড ভেঙে দিয়েছিলেন গেইল। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে টি-২০ক্রিকেটে এটাই সর্বোচ্চ রান।

প্রথম শ্রেণি’র ক্রিকেটে ৬১,৭৬০ রান:
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্যার জ্যাক হোবসের প্রথম শ্রেণি'র ক্রিকেটে সংগ্রহ ছিল ৬১,৭৬০ রান। এই রানের রেকর্ড ভাঙা তো দূরের কথা আজ পর্যন্ত কোনও ব্যাটসম্যান এর কাছাকাছিো পৌঁছতে পারেননি। এমনকী সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যাটসম্যানরাও সেরা দশে জায়গা করতে পারেননি।

সেঞ্চুরি ছাড়াই ওডিআই ক্রিকেটে মিসবা উল হক-এর পাঁচ হাজারের বেশি রান:
নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন মিসবা-উল-হক। এই পাকিস্তানি ব্যাটসম্যান ওডিআই ক্রিকেটে ১৬২টি ম্যাচে ৫১২২ রান করেছেন। তাঁর গড় ৪৩.৪১। কিন্তু অবাক করার মতো বিষয় হল নিজের কেরিয়ারে একটিও শতরান করেননি মিসবা। ভবিষ্যতে ফের এই রেকর্ড তৈরি হওয়ার সম্ভবনা অত্যন্ত ক্ষীন।

এক টেস্টে ১৯ উইকেট:
ইংল্যান্ডের কিংবদন্তি বোলার জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৯টি উইকেট নিয়েছিলেন। এই রেকর্ড কখনওই ভাঙা সম্ভব নয়। এই রেকর্ড ভাঙতে হলে একজন বোলার'কে পুরো ২০ উইকেট নিতে হবে। যা কার্যত অসম্ভব ব্যতিত কিছুই নয়।

ওডিআই ম্যাচে ৮ উইকেট:
একটি ওডিআই ম্যাচে ৮টি উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম পেসার চামিন্ডা ভাসের। বাম হাতি এই পেসার ২০০১ সালে ১৯ রানের বিনিময়ে প্রতিপক্ষ দলের আট উইকেট তুলে নিয়েছিলেন। ২১ বছর হয়ে গেলেও আজ পর্যন্ত কোনও বোলার এই রেকর্ড ভাঙতে পারেননি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications