আজই শেষ সুযোগ, আইপিএল ২০২০-তে ধোনিম্যানিয়ার রেশ থাকবে কি?
আজই শেষ সুযোগ, আইপিএল ২০২০-তে ধোনিম্যানিয়ার লেশ থাকবে কি?
চেন্নাই সুপার কিংসের জন্য সময়টা মোটেই ভাল যাচ্ছে না। দুবাইতে পৌঁছেই করোনা ভাইরাসে আক্রান্ত হন দলের দুই ক্রিকেটার সহ ১৩ জন সদস্য। সেই আতঙ্কে আমিরাশাহী ছেড়ে ভারতে ফিরে যান সিএসকে-র অন্যতম ভরসা সুরেশ রায়না। তার প্রভাব পড়ছে চেন্নাইয়ের পারফরম্যান্সে। টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যেতে বসা দলের জয় দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। অন্তত তবেই তো চলতি আইপিএলে প্রাসঙ্গিক থাকবে এমএস ধোনি-ম্যানিয়া।

সিএসকে-র অবস্থান
আইপিএল ২০২০-তে ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। মাত্র দুটি ম্যাচ জিততে সক্ষম হয়েছে এমএস ধোনি শিবির। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে হলুদ ব্রিগেড। আইপিএলের ইতিহাসে এমন শোচনীয় অবস্থার মুখে পড়েনি সিএসকে।

এমএস ধোনির পারফরম্যান্স
গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দেশের সফলতম ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার ফাঁকা মাথায় তিনি চুটিয়ে আইপিএল খেলবেন এবং স্বাভাবিক ছন্দে ঝুরি ঝুরি রান করবেন বলে ভেবেছিলেন মাহি ফ্যানরা। ধোনি যে নিভে যাননি, তা প্রমাণ করার এর থেকে ভাল মঞ্চ আর কি বা হতে পারত! যদিও প্রত্যাশা মতো নিজেকে মেলে ধরতে পারেননি এমএসডি। আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র ১১২ রান করেছেন মাহি।

কোথায় গেল সেই লম্বা শট
চলতি আইপিএলে পরিচিত ছন্দে দেখা যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনিকে। যে শক্তি তাঁর অস্ত্র, সেই বড় বড় শট নিতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারছেন না সিএসকে অধিনায়ক। অধিকাংশ ক্ষেত্রে মিস হিট করে ফেলছেন মাহি। পছন্দের হেলিকপ্টার শট তো ডুমুরের ফুল। বলের পর বল নষ্ট করে চলেছেন ক্যাপ্টেন কুল। যার খেসারত দিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে। সেই সঙ্গে স্থুলকায়, ক্লান্ত এমএসডি-কে দেখে কার্যত হতাশ হয়ে উঠছে ক্রিকেট দুনিয়া।

আজই শেষ সুযোগ
আজ সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে জিইয়ে থাকতে হলে জিততেই সিএসকে শিবিরকে। তবেই তো ধোনিম্য়ানিয়া অটুঁট থাকবে। নিয়মরক্ষার ম্যাচে আদৌ ধোনি ধামাকার কোনও গুরুত্ব থাকবে কি!












Click it and Unblock the Notifications