এই দিনেই ১৯৩২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতের, ফিরে দেখা ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টের লেখাঝোকা
এই দিনেই ১৯৩২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতের, ফিরে দেখা ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টের লেখাঝোকা
আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট প্লেয়িং নেশন হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল ভারতের। ১৯৩২ সালে ২৫ জুন প্রথম বার ভারতীয় ক্রিকেট দল মাঠে নেমেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহ্যশালী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ম্যাচটি খেলে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল ভারতকে। ওয়ালি হ্যামন্ড, ডগলাস জার্ডিন, লিস এমস, বিল বোওসের মতো দুর্ধর্ষ ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের দলে ওই টেস্টে। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ব্রিটিশ দলকে অবাক করে তাদের সেরা খেলোয়াড়দের একে একে প্যাভিলিয়নে রাস্তা দেখান ফাস্ট বোলার মহম্মদ নিসার। দুই ওপেনার পার্সি হোলমস (৬) এবং হার্বাট সুটক্লিফ (৩)-কে পর পর প্যাভিলিয়নে ফেরান নিসার। ফ্র্যাঙ্ক উলি রান আউট হয়ে ৯ রানে ফিরে যান। ভারতের আক্রমণে ১৯/৩ রান নিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।
এই অবস্থায় ৮২ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় অধিনায়ক ডগলাস জার্ডিন এবং উইলি হ্যামন্ড। মিডিয়াম পেসার অমর সিং ৩৫ রানে হ্যামন্ড'কে আউট করেন। ৭৯ রানে আউট হন ডগলাস। এডি পেন্টারকে ১৪ রানে ফেরান ভারত অধিনায়ক সি কে নাইডু। উইকেটরক্ষক লি এমিস করেন ৬৫ রান। নিসারের বলে বোল্ড হন তিনি। ১০৫.১ ওভারে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৫৯ রানে। ভারতের হয়ে মহম্মদ নিসার পাঁচটি উইকেট নেন। দু'টি করে উইকেট নেন সি কে নাইডু এবং অমর সিং।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে ভারতীয় ইনিংসের সমাপ্তি ঘটে ৯৩ ওভারে ১৮৯ রানে। সর্বোচ্চ ৪০ রান ভারতীয় দলের হয়ে করেছিলেন অধিনায়ক সিকে নাইডু। দুই ওপেনার জনার্ধন নাভলি (১২) এবং নুমাল জিওমাল (৩৩) ভাল শুরু করলেও ইনিংসকে দীর্ঘ করতে পারেননি। সৈয়দ ওয়াজির আলি করেন ৩১ রান। সোরাবজি কোলা করেন ২২ রান। নাজির আলি করেন ১৩ রান। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন বিল বওস, তিন উইকেট নেন বিল ভয়েস , দুই উইকেট নেন ওয়াটলার রবিনস এবং এক উইকেট নেন ফ্রেডি ব্রাউন।
দ্বিতীয় ইনিংসে ২৭৫/৮ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। প্রথম ইনিংসের মতো এই ইনিংসের দুর্দান্ত ব্যাটিং করেন ইংল্যান্ড অধিনায়ক ডগলাস জার্ডিন। ৮৫ রানে অপরাজিত থেকেই শতরান না করে ইনিংস ঘোষণা করে দেন তিনি। এডি পেন্টার করেন ৫৪ রান। মহম্মদ নিসার এই ইনিংসে পান ১টি উইকেট। চারটি উইকেট পান জাহাঙ্গির খান।
ম্যাচ জেতার জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ৩৪৬ রান। তবে, ইংল্যান্ডের দুর্ধর্ষ বোলিং লাইনের সামনে বিশেষ কিছু সুবিধা করে উঠতে পারেনি ভারত। ১৮৭ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ওয়ালি হ্যামন্ড নেন তিনটি উইকেট। দু'টি করে উইকেট পান বিলি বওস, বিল ভয়েস এবং ফ্রেডি ব্রাউন।
অমর সিং এবং সৈয়দ ওয়াজির আলি ছাড়া কোনও ব্যাটসম্যানই এই ভারতের হয়ে রান পাননি। ওয়াজির করেন ৩৯। বোলার হয়েও দলের প্রয়োজনে ৫১ রান আসে অমর সিং-এর ব্যাট থেকে। দলের অধিনায়ক এবং প্রথম ইনিংস দুর্দান্ত ব্যাটিং করা সি কে নাইডু ১০ রান করে আউট হন।












Click it and Unblock the Notifications