Best Playboy: ওয়েস্ট ইন্ডিজের টাকলু পেসার শুয়েছেন কয়েকশো মহিলার সঙ্গে, প্রথম প্রেম ভাঙার পরেই প্লেবয়
Best Playboy: ক্রিকেটারদের নানা চমকপ্রদ রেকর্ডের কথা আমরা হামেশাই জেনে থাকি। মাঠের বাইরের রেকর্ড নিয়ে চর্চাই হয় বেশি। যদিও মাঠের বাইরেও থাকে অনেক ঈর্ষণীয় রেকর্ড।
ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজে। সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রাক্তন ক্রিকেটারের দাবি সত্যি হলে তাঁর গড়া রেকর্ড ভাঙা মোটেই সহজ ব্যাপার নয়।

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন জোরে বোলার টিনো বেস্ট। তিনি আত্মজীবনী মাইন্ড দ্য উইন্ডোজ: মাই স্টোরি-তে বিস্ফোরক স্বীকারোক্তি করেছিলেন। কয়েক বছর আগে। বেস্টের দাবি, বিশ্বের নানা প্রান্তে তিনি বহু মহিলার সঙ্গে শুয়েছেন। সংখ্যাটা ৫০০ থেকে ৬৫০-র মধ্যে! রাতে নিজের পারফরম্যান্স নিয়েও দারুণ কনফিডেন্ট ছিলেন।
দেশের হয়ে ১১ বছর খেলেছেন। মাঠের মতোই মাঠের বাইরেও তিনি দ্রুত গতিই পছন্দ করতেন। বেস্টের কথায়, আমি মেয়েদের ভালোবাসি, তাঁরাও ভালোবাসেন। আমি নিজেকে বিশ্বের সবচেয়ে সুন্দর টাক মাথার ব্যক্তি ভাবতাম। নিজেকে কালো ব্র্যাড পিট বলে উল্লেখ করে মজাও করেছি অনেক। যেখানেই খেলতে গিয়েছি, সেখানকার মেয়েদের সঙ্গে ভাব জমিয়েছি, ডেটিংয়ে গিয়েছি, শুয়েছি।
Happy Father’s Day To All the Amazing dads out there more life & blessings 🤍❤️ …… Happy 1st Father’s Day My Son Tamani 🙌🏾👦🏾🤍👦🏾 pic.twitter.com/uH5rcXZMFj
— Tino95 (@tinobest) June 19, 2023
বেস্ট প্রথমে এমনটা ছিলেন না। বার্বাডোজের হয়ে তিনি উইকেট নিলে তাঁর খেলা দেখতে পাগলের মতো ছুটে আসতেন মেলিসা। বেস্টের প্রথম প্রেমিকা। মেলিসা বেস্টের সন্তান তামানির জন্মও দেন। এরপর তাঁদের সম্পর্ক বেশিদিন টেকেনি। মেলিসার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই প্লেবয় হয়ে ওঠেন বেস্ট। আপত্তি জানাননি তাঁর মা।

বেস্ট জানিয়েছেন, কোনও মেয়েকে নজরে পড়লে প্রথমে গিয়ে নিজের পরিচয় দিয়ে তাঁর পরিচয় জানতে চাইতেন। বার্বাডোজের বোটইয়ার্ডে বিচ বারেও অনেক মেয়ের সঙ্গে আলাপ জমিয়েছেন। নাইটক্লাব নয়। কিন্তু সেখানে মদ্যপান করা যায়, অনেকের সঙ্গে ঘণ্টার সঙ্গে আলাপ জমানো যায়। ওয়েস্ট ইন্ডিজ দলে কম বয়সে সুযোগ পাওয়ায় অনেক নারীই তাঁর প্রতি আকৃষ্ট হতেন বলে দাবি বেস্টের।
Thalia you would’ve been a Good fast bowler 😂💪🏾 #PaceAndBounce ….. 😂😂😂🫶🏾🫶🏾 #SheLovesFootballNOTcricket🥹 pic.twitter.com/pmYYBJ28AD
— Tino95 (@tinobest) December 15, 2022
বেস্টের দাবি, তিনি প্রথমেই পছন্দের নারী বেছে নিতেন। সপ্তাহে পাঁচ বা ছয় দিন ডেটিংয়ে যেতেন আলাদা আলাদা মেয়েদের নিয়ে। এই জীবনযাপনই বেছে নেন। মেয়েদের প্রতি বেস্ট যত্নশীল থাকলে মায়ের আপত্তি ছিল না। বেস্ট বলেন, আমি কাউকে মিথ্যা বলিনি। সম্পর্কে থাকতে নয়, মজা উপভোগ করতেই নারীসঙ্গ পছন্দ করার কথা সকলকে বলে দিতাম।

যাঁদের সঙ্গে বেস্ট শুয়েছেন তাঁরাও জানতেন এই ক্ষণিকের সম্পর্ক বিয়েতে গড়াবে না। রিলেশনশিপ থেকে স্ট্রেস বাড়ে। তাই স্ট্রেসকে দূরে রাখতেই নারীসঙ্গ বেছে নেওয়া বেস্টের। কে কতজন মহিলার সঙ্গে ডেট করল তা নিয়ে সতীর্থদের সঙ্গেও প্রতিযোগিতায় নামতেন বেস্ট। তবে তাঁর ধারেকাছে কেউ থাকতে পারেননি।
2012 vibes to Tatted Grandpapi 👨🏾🦲💪🏾⛽️😂😂 ……. Health is Wealth let’s Get it 💪🏾 pic.twitter.com/ZGBNJvmm26
— Tino95 (@tinobest) April 12, 2023
২০০৫ সালে অস্ট্রেলিয়া সফরে একটিও টেস্টে খেলার সুযোগ পাননি। কোচ তখন বেনেট কিং। কিন্তু সেই ১১ দিনের সফরেই ৪০-এর বেশি নারীর সঙ্গে সময় কাটিয়েছেন বেস্ট। তাঁর কথায়, দিনে মাঠে বসে খেলা দেখতে হতো। তবে রাতে আমি দারুণ জোরে বোলিং করতাম। নিজের মতো পার্টি করেছি। সেখান থেকে মেয়ে তুলে হোটেলে এনেছি।
অনুশীলনের কথা মাথায় রেখে অ্য়ালকোহল বেশি সেবন করতেন না। ব্র্যান্ডি পান করতেন। নিজেকে সকলের চেয়ে ফিট ও শক্তিশালী রাখতে পছন্দ করতেন। বেস্টের কথায়, আমি শুধু মেয়েদের চাইতাম, অ্যালকোহল নয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications