লজ্জাজনক নজির বিরাটের, সাউদির বিরুদ্ধে আউটে রেকর্ড ভারত অধিনায়কের

লজ্জাজনক নজির বিরাটের, সাউদির বিরুদ্ধে আউটে রেকর্ড ভারত অধিনায়কের

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং-র টপ ও মিডিল অর্ডার। ব্যর্থ হয়েছেন ক্রিকেট আইকন তথা ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তাঁর উইকেট নেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। তিনি এ নিয়ে মোট কতবার বিরাট কোহলির উইকেট নিলেন, তা দেখে নেওয়া যাক।

ব্যর্থ বিরাট

ব্যর্থ বিরাট

অকল্যান্ডের ইডেন পার্কে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ভারত। তরুণ শ্রেয়স আইয়ার ছাড়া টিম ইন্ডিয়ার টপ ও মিডিল অর্ডারের কোনও ব্যাটসম্যানই এদিন সফল হননি। ২৫ বলে ১৫ রান করে অভিজ্ঞ টিম সাউদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে প্রতিদ্বন্দ্বিতা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে প্রতিদ্বন্দ্বিতা

বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই টুর্নামেন্টে নিউজিল্যান্ড শিবিরের অন্যতম সদস্য ছিলেন টিম সাউদি। দুই ক্রিকেটারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু সেখান থেকেই। যা এখনও চলছে।

বিরাটকে ৯ বার আউট করলেন সাউদি

বিরাটকে ৯ বার আউট করলেন সাউদি

অকল্যান্ডের উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে ক্রিকেটের সবকটি ফর্ম্য়াটে মোট ৯ বার আউট করলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। বিশ্ব ক্রিকেটে এমন রেকর্ড আর কোনও বোলারের নেই।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ও প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ান। ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে বিরাট কোহলিকে আট বার আউট করেছেন তাঁরা। তালিকার তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, নাথান লায়ন, দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মর্নে মর্কেল ও ওয়েস্ট ইন্ডিজের রবি রামপাল ভারত অধিনায়ককে সাত বার আউট করেছেন।

শুধু ওয়ান ডে

শুধু ওয়ান ডে

কেবল ওয়ান ডে-তে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে ৬ বার আউট করেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। একই স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রবি রামপালও। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্গার পেসার থিসারা পেরারা ও অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ভারত অধিনায়ককে ওয়ান ডে-তে ৫ বার আউট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+