ক্রিকেটে এখন ভারতই পারে অস্ট্রেলিয়াকে বাঁচাতে! কেন এমন মনে করছেন পেইন
ক্রিকেটে এখন ভারতই পারে অস্ট্রেলিয়াকে বাঁচাতে! কেন এমন মনে করছেন পেইন
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে বিশ্বের সর্বত্র খেলার মাঠের সমস্ত প্রতিযোগিতা বন্ধ রয়েছে। ভারতে বন্ধ আইপিএল। অন্যদিকে আইসিসির ক্রিকেট সিরিজগুলিও বন্ধ রয়েছে। ফলে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডেরই এই সময়ে বিপুল আর্থিক ক্ষতি। এই অবস্থায় ক্রিকেটে এখন ভারতই পারে অস্ট্রেলিয়াকে বাঁচাতে! অজিদের টেস্ট ক্যাপ্টেন পেইন কেন এমন মনে করছেন জেনে নেওয়া যাক।

অজি ক্রিকেট বোর্ডের ক্ষতি
করোনার কারণে বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছে। দীর্ঘ লকডাউনে ব্যবসা বন্ধ ফলে প্রতিটি দেশে অর্থনৈতিক গ্রাফ নিন্মমুখী। এই অবস্থায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের আর্থিক কাঠামোতে ধাক্কা। ক্রিকেটারদের বেতন কমানো থেকে শুরু করে প্রায় ৮০ শতাংশ কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাইরে রেখে স্থায়ী বেতনেও কাটছাঁট করতে পারে অস্ট্রেলিয়া।

অজি ক্রিকেটকে ভারতই বাঁচাতে পারে
এই পরিস্থিতিতে বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই অস্ট্রেলিয়ান ক্রিকেটকে বাঁচাতে পারে বলে টিম পেইন মনে করছেন। পেইন বলেন, 'অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে আর্থিক দিক থেকে নভেম্বরের ভারতকে এদেশে সফর অনেকটা নিরাপত্তা দিতে পারে।'

ভারতের অজি সফর নিয়ে কী আপডেট
করোনা ধাক্কা কাটাতে ইতিমধ্য়ে অজি ক্রিকেট বোর্ড ভারতের অস্ট্রেলিয়া সফরে চারের বদলে পাঁচ টেস্ট করার পক্ষে প্রস্তাব রাখবে বলে স্থির করেছে।

সিরিজ হওয়া নিয়ে সংশয়
করোনার কারণে ভারতের অস্ট্রেলিয়া সফর হবে কিনা, সেই নিয়ে অবশ্য সংশয় রয়েছে। করোনা উদ্বেগে বিশ্বে এখনও পর্যন্ত একাধিক মেগা টুর্নামেন্ট স্থগিত রয়েছে। অলিম্পিক, ইউরো কাপ, কোপা আমেরিকা পিছিয়েছে। ক্রিকেটে অক্টোবরে টি-২০ বিশ্বকাপ ও নভেম্বর-ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফর হওয়া নিয়েও আশঙ্কা রয়েছে।

ভারতের বিরদ্ধে সিরিজ খেলা নিয়ে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া
পেইন জানিয়েছেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া অজি সরকারের সঙ্গে কথাও বলবে। সেক্ষেত্রে বাণিজ্যিক বিমান ভারতকে, অস্ট্রেলিয়া নিয়ে আসা হতে পারে। ভাইরাসে উদ্বেগ থেকে বাঁচতে এরপর আইসোলেশনে রাখার পর দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজের বল গড়াতে পারে।'












Click it and Unblock the Notifications