ধোনির ব্যাটনের দায়িত্ব নেওয়া সহজ ছিল না, দাওয়াই ছিল পেপটক, স্বীকার কোহলির
২০১৪-তে অস্ট্রেলিয়া সফরের সময় মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন পৌঁছেছিল বিরাট কোহলির হাতে।
২০১৪-তে অস্ট্রেলিয়া সফরের সময় মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন পেয়েছিলেন বিরাট কোহলি। প্রথমবার অধিনায়ক হিসেবে টিমকে ড্রেসিং রুমে ঠিক কী বলেছিলেন বিরাট তা আজও তাঁর মনে উজ্জ্বল।

বিরাট কোহলি জানিয়েছেন, 'অস্ট্রেলিয়া যে লক্ষ্যই আমাদের দিক, তা আমরা তাড়া করব। কোনও সংশয় থাকলে জানাতে পার বা কেউ বিরোধিতাও করত পার।আমাকে এখনই বল। নাহলে কাল যে আমরা রান তাড়াই করব, এ কথা ভেবেই আমরা যে যার রুমে যাব। লক্ষ্যে পৌঁছতে না পারায় খারাপ লেগেছিল, কিন্তু যে কোনও জায়গাতেই যে আমরা জিততে পারি, এই আত্মবিশ্বাসও দল পেয়েছিল।'


২৯ বছরের অধিনায়ক জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে করা সেঞ্চুরিটাই তাঁর কাছে সবচেয়ে স্মরণীয়। শক্তিশালী অসি বোলিংয়ের বিরুদ্ধে ১৪১ রান করেছিলেন তিনি। তাঁর এই সেঞ্চুরি সত্ত্বেও ৩৬৪ রানের লক্ষ্য ভারত তাড়া করে জিততে পারেনি। হেরে গিয়েছিল ৪৮ রানে।
কোহলি বলেছেন, আমার অনেকগুলি সেঞ্চুরিই রয়েছে। কিন্তু ওই দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রায় ওই টেস্ট ম্যাচটায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলে রেকর্ড ৯ টা সিরিজ জয়ের মাত্রা ছুঁয়ে নেবে ভারত। ২০০৫ সাল থেকে ২০০৮ সাল অবধি টানা ৯ টা সিরিজ জিতে নজির গড়েছিল অস্ট্রেলিয়া। দিল্লিতেও জিতে সেই পরিসংখ্যান ছোঁওয়ার লক্ষ্যের আগে এখন মোটিভেটেডে টিম এবং মোটিভেটেড তাঁদের অধিনায়ক বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications