Tilak Varma: অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স, তিলকের মুখে বাবার আত্মত্যাগের কথা
পরিশ্রমের পথ পেরিয়ে সাফল্যের আলোয় তিলক ভার্মা। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে হারলেও ব্যাট হাতে নজর কেড়েছেন হায়দরাবাদের তরুণ এই ব্যাটসম্যান। আইপিএলের মঞ্চেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন। ভালো পারফরম্যান্স করায় খুলে গিয়েছে জাতীয় দলের দরজাও। টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথম দুই ম্যাচে নজর কাড়ার পরও তিলক ভুলে যাননি অতীতের কথা।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স থেকে টিম ইন্ডিয়ার জার্সি। বিগত কয়েকমাসে বদলে গিয়েছে তিলকের জীবন। সাফল্যের আলোয় উদ্ভাসিত হয়েও তিলক ভুলে যাননি অতীত জীবনের কথা। তাঁর জীবনে পরিবারের সদস্যদের অপরিসীম অবদানের ভূমিকাও।

তিলক বলেন, 'আমার পরিবারের সমর্থন খুব ভাল ছিল। আমার বাবা একজন ইলেকট্রিশিয়ান ছিলেন, তাই তিনি প্রচুর কাজ করতেন। আমার ক্রিকেট অ্যাকাডেমির খরচ জোগানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন। তিনি আমার জন্য অনেক কাজ করেছেন। এমন একটা সময় গিয়েছে আমার কাছে ব্যাট ছিল না, কিন্তু বাবাকে বলার পরই তিনি ব্যাট কিনে দিয়েছেন।'
ছেলের প্রশংসায় পঞ্চমুখ তিলকের বাবা নাগারাজুও। একটি স্পোর্টস চ্যানেলে তিলেকর বাবা বলেন, 'ছোটবেলা থেকেই ওর হাতে সবসময় একটি ব্যাট থাকত, সব সময় তিলক তাঁর ক্রিকেট ব্যাট নিয়ে খেলতেন। আমরা তাকে খেলনার দোকান থেকে সেই প্লাস্টিকের ব্যাটটি কিনে দিয়েছিলাম। সেটাই ছিল ওর খেলার সঙ্গী। এমনকি যখন তিলক ঘুমাত, তিনি ব্যাট ও বল পাশে রাখতেন।'

সিনিয়ররা বিশ্রামে থাকায় নতুনদের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সুযোগ দেওয়া হয়। ভারতীয় দলের অভিষেকটা রেকর্ডের মধ্যে দিয়েই করলেন হায়দরাবাদের তরুণ ক্রিকেটার।
দ্বিতীয় টি-২০ ম্যাচেও দলগত ব্যর্থতার মাঝেও উজ্জ্বল তিলক ভার্মা। তাঁর লড়াকু অর্ধশতরান ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই বড় স্কোর করতে পারেননি।অভিষেক সিরিজেই অবশ্য রোহিতের রেকর্ড ভাঙলেন তিলক। রোহিত শর্মার পর দ্বিতীয় কণিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ বছর ২৭১ দিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান হাঁকালেন তিলক।

এতদিন পর্যন্ত সূর্যকুমারের দখলেই ভারতীয় হিসাবে নিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক রান করার রেকর্ড ছিল। বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যানের সেই রেকর্ডও ভেঙেছেন তিলক। সূর্যকুমার নিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে ৮৯ রান করেছিলেন। তিলক দুই ম্যাচে ৩৯ ও ৫১, মোট ৯০ রান করে সেই রেকর্ড নিজের নামে করে ফেললেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications