Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tilak Varma: অপ্রত্যাশিত ফলাফল! জাতীয় দলে অভিষেকের পর বিশেষ বার্তা তিলকের

আইপিএলের মঞ্চে নিজের প্রতিভার পরিচয় দেওয়ার পর জাতীয় দলের জার্সিতেও নিজের জাত চিনিয়েছেন তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়ে‌ন্টি সিরিজে আর্বিভাবেই নজর কাড়া পারফরম্যান্স করেছেন হায়দরাবাদের তরুণ এই ব্যাটসম্যান।তিলক নিজেও ভাবেননি, তাঁর আন্তজার্তিক অভিষেক এতটা সাফল্যের সঙ্গে হবে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভারতীয় দলের তরুণ এই মিডল অর্ডার ব্যাটসম্যান লিখেছে‌ন, 'এমন রেজাল্ট প্রত্যাশা করিনি। তবে কেরিয়ারের প্রথম সিরিজ আজীবন মনে রাখব।'

তিলক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তিলকের। সিরিজ হারলেও নজরকাড়া পারফরম্যান্স করেছেন হায়দরাবাদী ক্রিকেটার। ভারতীয় ব্যাটারদের মধ্যে সিরিজে সর্বাধিক রান তাঁরই। পাঁচ ম্যাচে ৫৭.৬৭ গড়ে ১৭৩ রান করেন তিলক। শেষ ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁকে বোলিংও দেন। আন্তর্জাতিক কেরিয়ারে দ্বিতীয় বলেই উইকেট নেন তিলক। তাও আবার নিকোলাস পুরানের মতো দামি উইকেট।

তিলক

ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইম অফ স্পিনার তিলক। রবিবার ফ্লোরিডায় টি ২০ সিরিজের শেষ ম্যাচে তিলকের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় বলেই উইকেট নেন তিনি। নিকোলাস পুরান এবং ব্রেন্ডন কিং দুর্দান্ত ব্যাটিং করছিলেন। দু'জনের মধ্যে ১০৭ রানের পার্টনারশিপ চলছিল। এই শতরানের জুটি ভাঙতে তিলকের হাতে বল তুলে দেন হার্দিক। অধিনায়কের ভরসার মর্যাদাও দেন তিলক।


বর্তমান ভারতীয় দলে পার্টটাইম বোলারদের অভাব প্রকট।একটা সময় সচিন, সৌরভ, যুবরাজ, রায়নারা পার্ট টাইম বোলারের ভূমিকা পালন করতেন। কিন্তু এখন সেটা হয়নি। তিলক সেই অভাব পূরণ করতে পারবেন কিনা সেটা সময়ই বলবে।

সাফল্যের সঙ্গে অভিষেক হওয়ার পর হায়দরাবাদী ক্রিকেটার আগেই উল্লেখ করেছিলেন তাঁর পরিবার থেকে সমর্থন পাওয়ার কথা। তিলক বলেছিলেন, 'আমার পরিবারের সমর্থন খুব ভাল ছিল। আমার বাবা একজন ইলেকট্রিশিয়ান ছিলেন, তাই তিনি প্রচুর কাজ করতেন।'

একইসঙ্গে ভারতীয় দলের ক্রিকেটার উল্লেখ করেন, ' আমার ক্রিকেট অ্যাকাডেমির খরচ জোগানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন। তিনি আমার জন্য অনেক কাজ করেছেন। এমন একটা সময় গিয়েছে আমার কাছে ব্যাট ছিল না, কিন্তু বাবাকে বলার পরই তিনি ব্যাট কিনে দিয়েছেন।'

আইপিএলে ভালো খেলায় আগেই রোহিত শর্মার বড় সার্টিফিকেট পেয়েছিলেন, এমনকি নির্বাচকদের নজড় কাড়েন। ক্যারিবিয়া‌‌‌ন সফরে দুরন্ত পাৱফরম্যান্স করে কোচ রাহুল দ্রাবিড়ের প্রংশাও অর্জন করেছেন তিলক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+