শ্রীলঙ্কার তিন ক্রিকেটার তদন্তের মুখে, সাসপেনশনের কারণ জানতে দেখুন ভিডিও
জৈব সুরক্ষা বলয় ভাঙায় তিন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কুশল মেন্ডিস, নিরোশন ডিকওয়েলা ও ধনুষ্কা গুণতিলকাকে তদন্তের মুখোমুখি হতে হবে, এই প্রক্রিয়া চলা অবধি তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে।

(ছবি- টুইটার)
පරීක්ෂණය අවසන් වනතුරු කුසල් මෙන්ඩිස් , නිරෝෂන් දික්වැල්ල හා ධනුෂ්ක ගුණතිලක ට ක්රිකට් තහනමක්.
— Menaka Wijethilaka (@MenakaW9) June 28, 2021
Kusal Mendis , Niroshan Dickwella & Danushka Gunathilaka will be suspended, from all forms of cricket, until the completion of the inquiry.#ENGvSL #SriLanka @OfficialSLC pic.twitter.com/3BSPOSOcaI
শ্রীলঙ্কা ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ২৬ জুন সাউদাম্পটনে টি ২০ সিরিজ শেষ হয়েছে। তারপরই গত রাতে শ্রীলঙ্কার প্রথম একাদশের এই তিন ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ের বিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হন। গুণতিলকা শ্রীলঙ্কার ওপেনার। সহ অধিনায়ক কুশল মেন্ডিস মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডিকওয়েলা উইকেটকিপার ব্যাটসম্যান। তিনজনকেই রাতে ডারহামের একটি মার্কেটপ্লেসে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি রাত ১১টা ২৮ মিনিটে তোলা!
Familiar faces in Durham tonight, enjoying their tour! Obviously not here to play cricket, this video was taken at 23.28 Sunday. Disappointing performance by these cricket players but not forgetting to enjoy their night at Durham. RIP #SrilankaCricket #KusalMendis #ENGvSL pic.twitter.com/eR15CWHMQx
— Nazeer Nisthar (@NazeerNisthar) June 28, 2021
তাঁদের জৈব সুরক্ষা বলয় ভাঙার ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি এই তিন ক্রিকেটারকে সাসপেন্ড করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া অবধি তাঁদের তিনজনকেই সাসপেনশনে থাকতে হবে। জানা গিয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তির পথেও হাঁটতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের এগজিকিউটিভ কমিটি এই তিন ক্রিকেটারকে সাসপেন্ড করেছে। জৈব সুরক্ষা বলয় ভাঙায় তাঁদের দ্রুত দেশে ফেরানো হচ্ছে। লজ্জার সিরিজ হারের পর এমন ঘটনায় প্রবল সমালোচিত হচ্ছেন অভিযুক্তরা ক্রিকেটাররা। গুণতিলকা ২০১৭ সালে অনুশীলনে দুর্ব্যহার ও ২০১৮ সালে টেস্ট চলার সময় কারফিউ লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়েছিলেন। ডারহামের পাবলিক প্লেসে মাস্ক মুখে না পড়ে ঘুরে এবং জৈব সুরক্ষা বলয়ের বিধি অমান্য করে মাঝরাতে এই ক্রিকেটাররা হোটেলে নিজেদের ঘরে ফেরেন। মেডিক্যাল স্টাফরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের অপরাধ জানতে পেরেই বাকি সতীর্থদের থেকে আলাদা করে রাখেন।
Three Sri Lanka Cricketers suspended for breaching bio- bubble while on tour to England#KusalMendis #NiroshanDickwella #DanushkaGunathilaka #SrilankaCricket #SriLanka pic.twitter.com/1JOK90l2KZ
— Menaka Wijethilaka (@MenakaW9) June 28, 2021
স্বাভাবিকভাবেই এই তিন ক্রিকেটার দেশের মাটিতে ভারতের বিরুদ্ধেও সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন। বাংলাদেশে একদিনের আন্তর্জাতিক সিরিজ হারের পর ইংল্যান্ডেও টি ২০ সিরিজে মুখ থুবড়ে পড়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এমনিতেই অসন্তুষ্ট। প্রাক্তন ক্রিকেটাররাও দেশের ক্রিকেটের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বেতন নিয়ে বোর্ডের সঙ্গে সংঘাত চলছে ক্রিকেটারদেরও। তারপর এই ঘটনা। যদিও এই তিন ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত হলেও ইংল্যান্ডে একদিনের সিরিজ শ্রীলঙ্কা খেলবে বলেই জানানো হয়েছে। দেশে ফিরে শিখর ধাওয়ানের ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ ও টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে শ্রীলঙ্কা।












Click it and Unblock the Notifications