ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা পাকিস্তানের, তিন ক্রিকেটার করোনা পজিটিভ

ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা লাগল পাকিস্তান ক্রিকেটে। দলের তিন ক্রিকেটার শাদাব খান, হ্যারিস রউফ ও হায়দার আলি করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছেন। এই তিন ক্রিকেটারের অনুপস্থিতি বড় ধাক্কা দিতে পারে পাকিস্তান ক্রিকেটকে।

পাকিস্তানের তিন ক্রিকেটার করোনা পজিটিভ

পাকিস্তান ক্রিকেট বোর্ড এই তিনজনের ভাইরাস আক্রান্ত হওয়ার খবর এক বিবৃতিতে জানিয়েছে। বলা হয়েছে, হায়দার আলি, হারিস র‌উফ ও শাদাব খান করোনা পজিটিভ ধরা পড়েছেন।

রবিবার রাওয়ালপিন্ডিতে সব ক্রিকেটারের শারীরিক পরীক্ষা হয়। এই তিনজনের কোনও রকম উপসর্গ ছিল না। পরীক্ষার পরেই রিপোর্ট সামনে আসলে চমকে যান সকলে। এই তিনজন ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

তিনজন ক্রিকেটারের মধ্যে লেগস্পিনার সাদাব দলের নিয়মিত সদস্য। বাকি দুজনের কাছে এই ইংল্যান্ড সফর প্রমাণ করার সিরিজ ছিল। আগামী ২৮ জুন ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান দল। তার আগেই ক্রিকেটারদের প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হয়েছে।

বেশ কিছু ক্রিকেটার এবং কোচিং স্টাফের শারীরিক পরীক্ষা করা হলেও তা রিপোর্ট এখনও আসেনি। সেই রিপোর্ট আগামী একদিনের মধ্যেই চলে আসবে। তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড ফের একবার গোটা পরিস্থিতি সম্পর্কে নিজেদের বক্তব্য জানাবে।

এই মাসের শুরুতেই প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি এবং প্রাক্তন ক্রিকেটার তৌফিক উমরের ভাইরাস আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল। গত সপ্তাহেই বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার এবং প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজার ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+