IND vs ENG: ৯২ বছরের ইতিহাসে প্রথমবার, ভারতের তিন ব্যাটসম্যান তৈরি করলেন বিরল নজির
রেকর্ডের আরও এক নাম ক্রিকেট। টেস্ট হোক বা টি২০ কিনবা ওডিআই ক্রিকেট মাঠে মাইলস্টোন বা রেকর্ড যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। গত ২৫ জানু য়ারি থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে ২৪৬ রান করে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দলের প্রথম ইনিংস শেষ হল ৪৩৬ রানে। ১৯০ রানের লিড নিল টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে ভারতের তিন ব্যাটসম্যান জমাট ইনিংস খেললেও শতরান পেলেন না। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা এই তিন ব্যাটসম্যানই ৮০-র ঘরে গিয়ে আউট হলেন। এটাও একটা নতুন রেকর্ড সৃষ্টি হল। ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথমবার তিন ব্যাটসম্যান ৮০-র ঘরে গিয়ে আউট হলেন। ফলে হায়দরাবাদ টেস্টে এক অনন্য রেকর্ড সৃষ্টি হয়েছে।

যশস্বী জয়সওয়াল ৮০ রানের ইনিংস খেলেন। অন্যদিকে সেঞ্চুরির কাছে গিয়েও তা পূরণ করতে পারেননি কেএল রাহুল। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি ১২৩ বলে ৮৬ রান করে কেএল রাহুল আউট হন। এই দুই ব্যাটার দ্বিতীয় দিনেই আউট হয়েছিলেন। তবে তৃতীয় দিনে শতরানের প্রত্যাশা ছিল রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ৮১ রান থেকে তৃতীয় দিনের সকালে ব্যাট করতে শুরু করেন জাড্ডু।
তবে জাদেজাও আউট হলেন ৮৭ রানে। শতরান অধরাই থাকল রবীন্দ্র জাদেজার। জাড্ডুর ৮৭ রানে।র ইনিংসটা সাজানো ছিল সাতটি চার এবং দুটি ছক্কা দিয়ে। জো রুট রবীন্দ্র জাডেজাকে আউট করলেন।
টেস্টের একই ইনিংসে তিন ভারতীয় ব্যাটসম্যান ৮০-র ঘরে আউট হওয়ার ঘটনা ইতিপূর্বে ভারতীয় ক্রিকেটে কখনও ঘটেনি। ৯২ বছরের ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি করল হায়দরাবাদের ভারত-ইংল্যাদন্ড টেস্ট।
এদিকে জাদেজার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনীরা। রবীন্দ্র জাদেজার প্রশংসা শোনা গিয়েছিল অনিল কুম্বলে থেকে মাইকেল ভনের গলায়। এবার একই সুর শোনা গেল কিংবদন্তি সুনীল গাভাসকরও। আর জাদেজাকে সেরা অলরাউন্ডার বললেন সঞ্জয় মাঞ্জেরেকর। এবার বল হাতে ফের জাড্ডু ম্যাজিকের অপেক্ষা।
জাদেজা এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, জানিয়ে দিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার হতেই হবে জাদেজাকে'। অপর দিকে অনিল কুম্বলের মতো প্রাক্তন তারকা জাদেজা প্রসঙ্গে বলেছেন, 'জাদেজা এককথায় দুর্দান্ত। ও ব্যতিক্রমী এক প্রতিভা।












Click it and Unblock the Notifications